Monday, June 11, 2018

ভূমিকম্পে কাঁপল অসম

গুয়াহাটি: মাটি দুলে উঠল৷ ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল অসম ও সংলগ্ন এলাকা৷ রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১৷ মাঝারি মাত্রার এই কম্পনে ক্ষয়ক্ষতির কোনওখবর এখনও মেলেনি৷

স্থানীয় সিসমোলজিক্যাল সেন্টার জানাচ্ছে কম্পনের উৎসস্থল ছিল নওগাঁও জেলার ধিং এলাকা থেকে ২২ কিলোমিটার দূরে৷ উত্তরে ২৬.২ ডিগ্রি ও ৯২.৫ ডিগ্রি দ্রাঘিমারেখার ওপরে অবস্থিত এই উৎসস্থল৷

এবছরেই জানুয়ারির শুরুর দিকে, মৃদু একটি ভূমিকম্পে কেঁপে ওঠে অসম, যার কেন্দ্র ছিল বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তের ৩০ কিলোমিটারের মধ্যে।

সেদিন সকাল সোয়া ৭টার দিকে অসমের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ৫ সেকেন্ড স্থায়ী কম্পন অনুভূত হয় আসামসহ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। তবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল আসামের গৌরীপুরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৬।

গৌরীপুর কুড়িগ্রাম সীমান্তের ৩০ কিলোমিটারের মধ্যে, কুড়িগ্রাম জেলা সদর থেকে স্থানটির দূরত্ব ৭৭ কিলোমিটার।

The post ভূমিকম্পে কাঁপল অসম appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2sVdsKb

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez