মুম্বই: সমীরকে মনে পড়ে? ‘হাওয়া কা ঝোকা’, এই কথাটা যথেষ্ট সমীরকে মনে করার জন্য৷ ‘হম দিল দে ছুকে সনম’র সেই সমীর ফের ফিরছে সিনেপর্দায়৷ সঞ্জয় লীলা বনশালির সঙ্গে আবারও কাজ করতে চলেছেন ‘সমীর’ অর্থাৎ সলমন খান৷ কয়েকদিন ধরেই বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল বনশালির সঙ্গে কাজ করতে চলেছেন সলমন৷ সম্প্রতি সেই খবরে শিলমোহর পড়ল৷ নিজেই খবরটি নিশ্চিত করলেন সলমন৷
দীর্ঘ ১১ বছর পর একসঙ্গে কাজ করতে চলেছেন সলমন এবং পরিচালক সঞ্জয় লীলা বনশালি৷ বনশালির সঙ্গে সলমন যেকটি সিনেমা করেছেন, প্রত্যেকটি সুপারহিট৷ বক্স অফিসে কামাল দেখিয়ে ছবিগুলি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে৷ একটি সাক্ষাৎকারে সলমন জানিয়েছেন, “বনশালির সঙ্গে আমার রিসেন্টলি কথা হয়েছে৷ উনি আমায় ছবির চিত্রনাট্য শুনিয়েছেন৷ সেটা নিয়েই এখনও কথা চলছে আমাদের৷”
সঞ্জয়ের পরিচালিত ‘খামোশি’, ‘হম দিল দে ছুকে সনম’ এবং ‘সাওয়ারিয়া’ তে অভিনয় করেছেন সলমন৷ যদিও ‘সাওয়ারি’তে গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে অভিনয় করেছিলেন ভাইজান৷ ছবির টাইটেল, গল্প কোনও বিষয়ে মন্তব্য করত নারাজ পরিচালক এবং অভিনেতা৷ বনশালির ছবি মানেই ভিন্ন ধারার ফিল্ম৷ বনশালির ছবিতে অন্যরকম চরিত্রে বহুদিন পর সলমনকে দেখতে পাবে দর্শককূল৷
সলমন ইদানিং নানা কারণে শিরোনামে উঠে আসছেন৷ তাঁর পেশাগত দিক দিয়ে তিনি সবসময়ের খবরে থাকতেন৷ তবে এর মধ্যে জড়িয়ে গিয়েছে তাঁর ব্যক্তিগত জীবনও৷ কৃষ্ণসার হত্যা মামলায় সইফ আলি খান, নিলম, সোনালি বেন্দ্রে ছাড়া পেয়ে গেলেও সলমনকে দু’রাত জেলে থাকতে হয়৷
অন্যদিকে লরেন্স বিষ্ণোই যোধপুর আদালতে দাঁড়িয়ে সলমন খানকে প্রাননাশের হুমকি দিয়েছিলেন এই গ্যাংস্টার৷ নিজের কথামত দাবাং খানকে মেরে ফেলার ছক কষেছিল বিষ্ণোই সম্প্রদায়ের এই কুখ্যাত দুষ্কৃতী। একজন শ্যুটারকেও ভাড়া করেছিল সে৷ তবে বিষ্ণোইয়ের হুমকি পুরণ হল না৷ হায়দরাবাদ থেকে সেই ভাড়াটে শ্যুটারকে গ্রেফতার করেছে পুলিশ। ২৮ বছরের সেই শ্যুটারের নাম সম্পত নেহেরা। বিষ্ণোই সম্প্রদায়ের সদস্য সে৷
এছাড়াও দিন কতক আগে একটি ডান্স রিয়্যালিটি শোতে গিয়ে একজন মহিলার ওজন নিয়ে তামাশা করেছিলেন৷ তার জন্য রীতিমত নিন্দার শিকার হতে হয়েছে অভিনেতাকে৷ মহিলাটি মাধুরী দিক্ষীতের খুব বড়ো ফ্যান৷ বিচারকের আসনে মাধুরীকে দেখে ইমপ্রেস করার জন্য তিনি নাঁচতে শুরু করেছিলেন৷ সেই সময় সলমন বলেছিলেন, “দেখে নাচুন৷ স্টেজ যাতে ভেঙে না যায়৷” এরপরই নেটিজেন ক্ষোভ উগড়ে দেয় তাঁর উপর৷ সলমন এর আগেও বহু বেফাঁস মন্তব্যের করে নিন্দার শিকার হয়েছেন৷ প্রসঙ্গত সলমনের আগামী ছবি ‘রেস থ্রি’ মুক্তি পাবে ১৫ জুন৷
The post ‘সমীর’কে নিয়ে ফিরছেন বনশালি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2sWaFQN
No comments:
Post a Comment