জলপাইগুড়ি: রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের ম্যাধমিক পরীক্ষায় দেদার টুকলি৷ জলপাইগুড়ি শহরের ফনীন্দ্রদেব বিদ্যালয়ের ঘটনা৷ বেশ কয়েকজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে বলে জানিয়েছেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক ধীরেন ঝম্পট্টি৷
শনিবার সকাল ৯টা ৪৫ মিনিট থেকে এই স্কুলে প্রথম ধাপের বাংলা পরীক্ষা শুরু হয়৷ অভিযোগ, পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই পরীক্ষার্থীদের একটা বড় অংশ টুকলি করতে শুরু করে৷ একপ্রকার বই খুলেই পরীক্ষা দিতে থাকে পরীক্ষার্থীরা৷ সঙ্গে মাইক্রো জেরক্স তো ছিলই৷
পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে থাকা স্কুল শিক্ষকরা পরীক্ষার্থীদের টুকলি করা থেকে বাধা দিলে পরীক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের গণ্ডগোলের সৃষ্টি হয়৷ বাধ্য হয়ে স্কুল থেকে থানায় ফোন করেন কর্তৃপক্ষ৷ পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়৷ অভিযোগ, যেসকল পরীক্ষার্থীদের নকল করতে বাধা দেওয়া হয়েছে তারা পাল্টা হুমকি দেয় শিক্ষকদের৷
আরও পড়ুন: তিনি মেসির মত নন, অন্য মেরুর মানুষ সিআর সেভেন
ঘটনার খবর পেয়ে সংবাদমাধ্যম স্কুলের সামনে হাজির হলে এক মহিলা পরীক্ষার্থী তাদের সঙ্গে খারাপ ভাষায় কথা বলে বলেও অভিযোগ৷ এদিন প্রকাশ্যে টুকলির ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ স্কুলচত্বরে উত্তেজনার সৃষ্টি হয়৷ প্রধানশিক্ষকের ঘরে প্রচুর নকল করার পৃষ্ঠা জমা হয়েছে৷
যারা নকল করছিল সেইসব পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে বলেও জানা গিয়েছে৷ তবে স্কুলের সহকারী প্রধান শিক্ষক ধীরেন ঝম্পট্টিকে প্রশ্ন করা হলে তিনি গণ্ডগোলের কথা শিকার করেননি৷ তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, যারা নকল করেছে তাদের পরীক্ষা বাতিল করা হবে৷ তবে সেই পরীক্ষার্থীর সংখ্যা কতজন তা এখনই বলতে চাননি তিনি৷
টুকলির খবর পৌঁছতেই ছুটে আসেন পরীক্ষা সেন্টারের দায়িত্বে থাকা কোতয়ালী থানার এসআই দুলালচন্দ সেন৷ তিনি বলেন, ‘‘আমরা স্কুলে এলাম৷ অথচ যারা গণ্ডগোল করছিল তারা কেউ নেই৷ আমরা তদন্ত করছি৷ প্রয়োজন মনে হলে আমরা আরও নিরাপত্তা বাড়িয়ে দেব৷’’
আরও পড়ুন: সাধারণ মানুষের কথা ভেবে বড়সড় সিদ্ধান্ত মমতা প্রশাসনের
The post মুক্ত বিদ্যালয়ের পরীক্ষায় দেদার টুকলি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Ky2Hoq
No comments:
Post a Comment