সোচি: ফুটবলের ‘ব্যাড বয়’ বলে তাঁর বদনাম আছে৷ ফ্যান হোক কিংবা সাংবাদিক অনেকের সঙ্গেই ‘রুড’ ব্যবহারের কারণে একাধিকবার শিরোনামে এসেছেন এই তারকা ফুটবলার৷ তিনি পর্তুগালের সর্বকালের সেরাদের একজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ নক-আউটেও পর্তুগালের একমাত্র ভরসা সিআর সেভেন৷
মেসিকে নিয়েও আর্জেন্তিনা দলে একই রকম নির্ভরতা রয়েছে৷ কিন্তু সাংবাদিক থেকে সাধারণ ফ্যান সবার সঙ্গেই যথেষ্ট বিনয়ী লিও৷ স্বভাবগত দিক থেকে দু’জনে বিপরীত মেরুর বাসিন্দা হলেও বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে শনিবার দু’টি বড় ম্যাচে পর্তুগাল এবং আর্জেন্তিনার ভাগ্য অনেকাংশেই রোনাল্ডো ও মেসি নির্ভর৷
বিশ্বকাপের গ্রুপ পর্বে তিন ম্যাচে পাঁচটি গোল করেছে পর্তুগাল। গ্রুপ পর্বে পর্তুগিজদের চারটি গোলই এসেছে রোনাল্ডোর পা থেকে। একটি গোল করেছেন রিকার্ডো কুয়ারেসমা। স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচে হ্যাটট্রিকের পর মরক্কো ম্যাচেও পর্তুগালের একমাত্র গোলটি করেন সিআর সেভেন৷ উরুগুয়ের কিংবদন্তি দিয়েগো ফোরলান জানিয়েছিলেন, ‘রোনাল্ডো কেবল পর্তুগালের বড় সম্পদই নয়, দলটির অর্ধেকই।’ আজ দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রোনাল্ডোকে থামিয়ে দিতে পারলে উরুগুয়ে এগিয়ে যাবে অনেকটাই। শনিবার ভারতীয় সময় রাত সাড়ে ১১টায় সোচির ফিস্ত স্টেডিয়ামে শেষ ষোলোর দ্বিতীয় লড়াইয়ে পর্তুগালের মুখোমুখি দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে৷
এ বিষয়ে কোনও সন্দেহ নেই পর্তুগাল ভীষণ মাত্রায় রোনাল্ডো নির্ভর দল৷ উরুগুয়ে কিংবদন্তি দিয়েগো ফোরলান স্পষ্টই জানাচ্ছেন সিআর সেভেনকে আটকাতে পারলে পর্তুগালের শক্তি অর্ধেক কমে যাবে৷ তাহলেই শেষ আটে ওঠার রাস্তা চওড়া হবে উরুগুয়ের৷
গ্রুপ পর্বের তিন ম্যাচ খেলে একটা গোলও হজম করতে হয়নি উরুগুয়েকে। কিন্তু পর্তুগালের বিপক্ষে এই গোল না-খাওয়ার রেকর্ডটা অক্ষুণ্ন থাকবে কি না, সে ব্যাপারে বেশ সন্দিহান ফোরলাম৷ কারণটা অবশ্যই স্বয়ং ক্রিশ্চিয়ানো৷ রাশিয়ার মাটিতে পা-দিয়েই যিনি নিজের ফর্মে থাকার প্রমাণ দিয়েছেন৷
The post তিনি মেসির মত নন, অন্য মেরুর মানুষ সিআর সেভেন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Kks0ym
No comments:
Post a Comment