Saturday, June 9, 2018

ধুলো ঝড় উত্তরপ্রদেশে প্রাণ কাড়ল ২৬ জনের

লখনউ: ধুলো ঝড় ও প্রবল বৃষ্টিতে লন্ডভন্ড উত্তর ও পশ্চিম ভারত৷ একাধিক রাজ্যে ব্যাহত জনজীবন৷ রাজ্যে রাজ্যে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু৷ সবথেকে বেশি মৃত্যু খবর এসেছে উত্তরপ্রদেশ থেকে৷ শুক্রবার থেকে ধুলো ঝড় ও বাজ পড়ে রাজ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে৷ অপরদিকে শনিবার মহারাষ্ট্র প্রাকৃতিক দুর্যোগের বলি হয়েছেন ২ জন৷

আরও পড়ুন: বিজেপির ‘বাড়বাড়ন্তে’ একাধিক রদবদল তৃণমূলে

শনিবার উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে ১১টি জেলায় ঝড় ও বাজ পড়ে ২৬ জনের মৃত্যু হয়েছে৷ কোন জেলায় কতজনের মৃত্যু হয়েছে তার হিসাবও দেওয়া হয়৷ যেমন জাউনপুর ও সুলতানপুরে পাঁচ জন, উন্নাওয়ে চার জন, চন্দাওলি ও বাহরেইচে তিন জন, রায়বেরলিতে দুই জন এবং মীর্জাপুর, সীতাপুর আমেথি ও প্রতাপগড়ে এক জন করে মারা গিয়েছে৷ ধুলো ঝড়ে ক্ষতি হয়েছে কনৌজ জেলার৷ তবে সেখান থেকে কোনও মৃত্যুর খবর মেলেনি৷

আরও পড়ুন: বুক জলে নেমে প্রতিবাদ, হাতে জাতীয় পতাকা

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এগারটি জেলার জেলাশাসকদের অবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন৷ সেই সঙ্গে নিহত পরিবারদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন৷

The post ধুলো ঝড় উত্তরপ্রদেশে প্রাণ কাড়ল ২৬ জনের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2HALXL7

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez