নয়াদিল্লি: জেএনইউ ছাত্র নেতা উমর খালিদ পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন,গ্যাংগস্টার রবি পুজারীর কাছ থেকে তিনি খুনের হুমকি পেয়েছেন ৷ শনিবার এক পুলিশ অফিসার এ কথা জানিয়েছেন৷ অভিযোগের ভিত্তিতে শুক্রবার একটি মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করা হয়েছে বলে তিনি জানিয়েছেন৷
খালিদ ট্যুইট করে জানিয়েছেন, দিল্লি পুলিশের কাছে অভিযোগ জানান হয়েছে তাঁর এবং জিগনেসের উপর রবি পুজারি খুনের হুমকি দিয়েছেন৷ পুজারীর হিট লিস্টে আছেন বলে দাবি খালিদ এবার নিরাপত্তা চাইছেন৷ এর আগে ২০১৬ সালের ফেব্রুয়ারি তিনি এরই রকম হুমকি পেয়েছিলেন৷
এদিকে শুক্রবারেই গুজরাটের নির্দল বিধায়ক তথা দলিত নেতা জিগনেস মেওয়ানি অভিযোগ করেছিলেন পুজারীর কাছে থেকে খুনের হুমকি পেয়েছেন৷
The post খুনের হুমকি! নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ উমর খালিদ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2sIoPWj
No comments:
Post a Comment