Saturday, June 9, 2018

বুক জলে নেমে প্রতিবাদ, হাতে জাতীয় পতাকা

গোরক্ষপুর: বেআইনিভাবে চালানো হচ্ছিল স্কুল। সেই কারণে সেই সকল স্কুল বন্ধ করে দিয়েছে প্রশাসন। সেই প্রশাসনের নজর টানতে অভিনব প্রতিবাদে সামিল হল স্কুলের ম্যানেজার এবং শিক্ষকেরা।

ঘটনাটি উত্তর প্রদেশের গোরক্ষপুরের। সেখানে তাপ্তি নদীতে বুক পর্যন্ত জলে নেমে প্রতিবাদ করেছেন তাঁরা। প্রতিবাদী সকলের হাতেই ছিল ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা। জলে নেমে এই প্রতিবাদের নাম দেওয়া হয়েছে ‘জল সমাধি।’

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের খাসতালুক হচ্ছে গোরক্ষপুর। সেখানেই বেআইনি স্কুল চালানো যে খুব সহজ বিষয় নয় তা বলাই বাহুল্য। প্রশাসনের পক্ষ থেকে তাই বন্ধ করে দেওয়া হল সেই স্কুল। শুধু তাই নয়, স্কুল কর্তৃপক্ষের উপরে চাপিয়ে দেওয়া হয় এক লক্ষ টাকা জরিমানা।

স্বভাবতই প্রশাসনের এই সিদ্ধান্তে প্রতিকূলতার সম্মুখীন হয়েছে স্কুলের শিক্ষক এবং অন্যান্য কর্মীরা। সাধারণ জীবন ধারণের ক্ষেত্রেও তাদের প্রবল সমস্যার মুখোমুখি হটে হয়েছে। সেই কারণেই এই প্রতিবাদ। তাঁদের দাবি, “স্কুলের রেজিস্ট্রেশন করার জন্য সরকারের পক্ষ থেকে দুই বছর সময় দেওয়া হোক।” পড়শি রাজ্য বিহারেও বেআইনি স্কুলগুলির রেজিস্ট্রেশনের জন্য দুই বছর সময় দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সেই সুযোগ উত্তর প্রদেশেও দেওয়া উচিত বলে দাবি করেছেন এদিন ‘জল সমাধি’-র প্রতিবাদীরা।

The post বুক জলে নেমে প্রতিবাদ, হাতে জাতীয় পতাকা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2xWSS1I

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez