Saturday, June 30, 2018

কেন্দ্রীয় সংশোধনাগারে উদ্ধার রক্তাক্ত বিচারাধীন বন্দি

জলপাইগুড়ি: রক্তাক্ত বিচারাধীন বন্দিকে উদ্ধার করা হল জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার থেকে৷ সংশোধনাগারের বাথরুম থেকে তাঁকে উদ্ধার করা হয়৷ প্রথমে তাঁকে জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ সেখানেই আপাতত চিকিৎসাধীন তিনি৷ এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই উঠছে নানা প্রশ্ন৷

পরপর দু’দিন শিরোনামে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার৷ শুক্রবারের সাইরেন-কাণ্ডর পর শনিবার ফের এক বন্দিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার ঘিরে চাঞ্চ্যল ছড়াল সংশোধনাগারচত্বর এলাকায়৷ চিকিৎসাধীন ওই বন্দির নাম রাজকুমার বিশ্বাস৷ ডাকাতির অভিযোগে অভিযুক্ত তিনি৷ বাড়ি নিউ জলপাইগুড়ি থানা এলাকায়৷

আরও পড়ুন: 69 ‘পজিশনে’ টাকা না পারলেও আপনি পারবেন!

২৬শে জুন রাজকুমার বিশ্বাস জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগারে আসে৷ শুক্রবার রাতে তাঁকে বাথরুমের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন কারারক্ষীরা৷ তড়িঘড়ি তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়৷ তাঁর গলায় গভীর ক্ষতের চিহ্ন রয়েছে৷

কিন্তু কীভাবে একটা কেন্দ্রীয় সংশোধনাগারের ভিতর এরকম ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়৷ সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, ওই যুবক মাদকাসক্ত৷ জেলের ভিতর নেশার সামগ্রী না পেয়ে ছটফট করত৷ কিন্তু এই ঘটনার সঙ্গে আত্মহত্যার চেষ্টার কোনও সম্পর্ক রয়েছে না কি অন্য কোনওভাবে রক্তাক্ত হয়েছেন তিনি তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে সংশোধনাগার কর্তৃপক্ষ৷

শুক্রবারও জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার চত্বরে উত্তেজনা ছড়ায়৷ প্রায় ৩০ মিনিট ধরে সংশোধনাগারের ভিতর থেকে সাইরেনের আওয়াজ শোনা যায়৷ স্থানীয় লোকজন ভিড় জমায় সংশোধনাগারচত্বরে৷ পথচারিরাও দাঁড়িয়ে পড়েন৷ কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছিলেন, কোনও বন্দি বোধহয় পালিয়ে গিয়েছে৷

আরও পড়ুন: রোনাল্ডো থেকে এসকোবার, বিশ্বকাপ জোয়ারে গা ভাসিয়ে সতর্কবার্তা পুলিশের

আবার কারও মনে হয়েছিল কোনও বিপদ ঘটে থাকতে পারে সংশোধনাগারের অন্দরে৷ যদিও সংশোধনাগার কর্তৃপক্ষ শুক্রবারের ঘটনা নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি৷ জলপাইগুড়ি কোতয়ালী থানার আইসি বিশ্বাশ্রয় সরকারের কাছে সাইরেন সংক্রান্ত বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন, এ নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই৷ সাইরেনটি বাজিয়ে পরীক্ষা করা হচ্ছিল৷ কিছু অফিশিয়াল বিষয় রয়েছে৷ অভ্যন্তরীন ব্যাপার৷’’ এরইমধ্যে শনিবারের ঘটনা আরও একবার উষ্কে দিল জল্পনা৷

The post কেন্দ্রীয় সংশোধনাগারে উদ্ধার রক্তাক্ত বিচারাধীন বন্দি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KBfNRU

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez