মুম্বই: কলকাতা: স্বস্তিকার বলি-সফরের রেলগাড়ি প্রথম স্টেশন ছাড়িয়ে দ্বিতীয় স্টেশনে পা রেখেছে। আর এবারও তাঁর সফর সঙ্গী সেই সুশান্ত সিং রাজপুত। টলিপাড়ার জোর গুঞ্জন আবার হিন্দি ছবিতে অভিনয় করতে চলেছে স্বস্তিকা। বিখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার প্রথম হিন্দি ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে।
কিছু দিনই সময় ছিল তাঁদের হাতে। যা ফুরিয়ে যাওয়ার আগে ভালবাসায় একে-অপরকে ভরিয়ে দিতে চেয়েছিল তাঁরা। দুই ক্যানসার রোগীর মর্মস্পর্শী প্রেম নিয়ে গল্প বুনেছিলেন জন গ্রিন। তাঁর উপন্যাসে সেলুলয়েডের পর্দায় ফুটিয়ে তুলেছিলেন পরিচালক জশ বুন। ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ ছবির হিন্দি রিমেক নিয়ে আসছেন মুকেশ ছাবরা। আর মুকেশের নায়ক নায়িকা সুশান্ত সিংহ রাজপুত, সঞ্জনা সাংহি।
এর আগে ‘রকস্টার’, ‘হিন্দি মি়ডিয়াম’, ‘ফুকরে রিটার্নস’-এ ছোট চরিত্রে দেখা গিয়েছে সঞ্জনাকে। মুখ্য চরিত্রে এটি তাঁর প্রথম ছবি। এদিস্বস্তিকার প্রথম হিন্দি ছবিতে নায়ক ছিলেন সুশান্ত। কাকতালীয় ভাবে দ্বিতীয় ছবিতেও মুখ্য চরিত্রে সুশান্ত। শোনা গিয়েছে, এই ছবিতে সঞ্জনার মায়ের চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে এবং সেই চরিত্রটি বাঙালি মহিলার।
আরও পড়ুন: ‘খিলজি’ ব্যাচিলর পার্টির সঙ্গী কে জানেন?
এদিকে মিউজ়িকের দায়িত্বে এ আর রহমান। ছবির বড় অংশের শুট হবে মুম্বই, জামশেদপুর ও প্যারিসে। শুটিং সদ্য শুরু হয়েছে। নায়িকার সঙ্গে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন সুশান্ত।
এদিকে টলিপাড়ার বাতাসে উড়ছে নতুন খবর। ফের সৃজিতের সিনেমায় দেখা যেতে পারে স্বস্তিকাকে। থেমে যাওয়া সফর শুরু হচ্ছে ‘চৌরঙ্গী’ থেকে। পাঁচের দশকের কলকাতাকে ‘ চৌরঙ্গী’র দু’মলাটের পাতায় পাতায় জীবন করে তুলেছিলেন শংকর। যে কাহিনি ৬৮ সালে ক্যামেরায় বন্দি করেছিলেন পরিচালক পিনাকী ভূষণ মুখোপাধ্যায়। যেখানে মুখ্য চরিত্র চরিত্র শংকর হিসেবে দেখা গিয়েছিল শুভেন্দু চট্টোপাধ্যায়কে। তবে সাটা বোসের চরিত্রে উত্তমকুমার আজও দর্শকদের মনে রয়ে গিয়েছেন৷ আর করবী গুহর চরিত্রে ছিলেন সুপ্রিয়া দেবী। সৃজিতের ছবিতে এই চরিত্রের জন্য উঠে আসছে স্বাস্তিকার নাম। যদিও প্রথমে করবীর চরিত্রের জন্য শোনা গিয়েছিল জয়া আয়সানের নাম।
আরও পড়ুন: রিলিজের দিনই অনলাইনে লিক ‘সঞ্জু’র HD প্রিন্ট ভিডি
একসময় যে ছবিতে উত্তম কুমার, শুভেন্দু চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, অঞ্জনা ভৌমিক, উৎপল দত্তের মতো কাল্ট অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করেছেন, সেখানে নতুন করে তা দর্শকদের সামনে তা তুলে ধরার কঠিন কাজটি হাতে নিয়েছেন পরিচালক। আর এই কাজে গল্পের স্রষ্টা পুরো ভরসা রাখছেন সৃজিতের ওপর। শংকরের কথায়, ” ‘চৌরঙ্গীর সঙ্গে কোনও ভুল করবেন না সৃজিত।” এদিকে পরিচালক জানিয়েছেন, নতুন এই ছবি শংকরের উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হবে ঠিকই। তবে এর সঙ্গে ৬৮-র সিনেমার কোনও মিল থাকবে না।
The post বলি সফরে আবারও স্বস্তিকা! সঙ্গীটি কে জানেন? appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Kj6E4k
No comments:
Post a Comment