Saturday, June 9, 2018

বৃষ্টিভেজা রাস্তায় দিনের বেলায় যৌনক্রীড়ায় উন্মত্ত যুগল

মুম্বই: প্রকাশ্য রাস্তায় ডিভাইডারের উপর যুবকের কোলে বসে যুবতী৷ বৃষ্টিভেজা রাস্তায় তখন চলছে ভাব-ভালোবাসা ও চুম্বনের আদান প্রদান৷ আর তা উপভোগ করছেন রাস্তার যানজটে দাঁড়িয়ে থাকা অন্যান্যরা৷ কেউ কেউ তো আবার সেই দৃশ্য ক্যামেরাবন্দিও করে রাখলেন৷ শুধু কী রাখলেন, ভিডিও ছেড়ে দিলেন সোশ্যাল মিডিয়াতে৷ আর যা হওয়ার তাই হল৷ মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়৷

কোনও বিদেশে নয়, তাজ্জব বনে যাওয়া ঘটনাটি মুম্বই শহরের৷ দক্ষিণ মুম্বইয়ের অভিজাত এলাকা মেরিন ড্রাইভের নরিম্যান পয়েন্টে এক যুগলকে যৌনতায় মজতে দেখলেন শ’য়ে শ’য়ে মানুষ৷ মুম্বইতে এখন শুরু হয়েছে তুমুল বৃষ্টি৷ তাই দেখে কেউ কেউ মস্করা করে বলছেন, ‘‘ইয়ে মৌসম কা জাদু হ্যায় মিতওয়া৷’’ সংবাদসংস্থা আইএএনএস জানিয়েছে, ঘটনাটি বৃহস্পতিবারের৷ ঘটনাস্থল থেকে ঢিল ছোঁড়া দুরত্বে রাজ্য প্রশাসনের সদর দফতর৷

অধিকাংশ মানুষ যখন ঘটনার ছবি তুলতে ব্যস্ত, তখন তাদেরই একজন খবর দেয় মেরিন ড্রাইভ থানায়৷ ভিডিওতে দেখা গিয়েছে পুলিশকে আসতে দেখেই জামা কাপড় ঠিক করে রাস্তা টপকে পালিয়ে যায় যুবক৷ ও দিকে পালাতে না পেরে ওই যুবতীকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ৷

পুলিশের জেরায় অসংলগ্ন কথা বলতে থাকে সে৷ প্রথমে সে জানায় তাঁর বাড়ি গোয়াতে৷ কিন্তু পরে এই বয়ান থেকে সরে আসে৷ পুলিশের কাছে সে দাবি করে তারা শুধু মাত্র চুমু খাচ্ছিল৷ মেরিন ড্রাইভ থানা সূত্রে জানা গিয়েছে, ওই যুবতীর মানসিক সমস্যা রয়েছে৷ তাঁকে চেম্বুরের মহিলা সুরক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে৷ অপর দিকে ওই পুরুষ সঙ্গীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে৷ আসেপাশের রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে৷ জানা গিয়েছে, সে বিদেশ থেকে ভারতে এসেছে৷ তাই হোটেলগুলিতেও হানা দেবেন তদন্তকারীরা৷

The post বৃষ্টিভেজা রাস্তায় দিনের বেলায় যৌনক্রীড়ায় উন্মত্ত যুগল appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2kXwhst

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez