Saturday, June 9, 2018

তোলাবাজির অভিযোগে ধৃত পুলিশ আধিকারিকের পুলিশি হেফাজত

স্টাফ রিপোর্টার, কলকাতা: তোলাবাজির ঘটনায় আগেই ধৃত পুলিশ আধিকারিক প্রদীপ কুমার দে সরকারকে শনিবার আলিপুর আদালতে তোলা হয়৷ তাঁকে ১২ জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

তোলাবাজি ছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, তদন্তের প্রয়োজনে তাকে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হতে পারে। প্রসঙ্গত, প্রদীপবাবু দার্জিলিং জেলা পুলিশের ডিস্ট্রিক্ট ইনটেলিজেন্স ব্যুরো (ডিআইবি)-তে কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধে তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগ জমা পড়েছিল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায়।

এই ঘটনার খবর পাওয়া মাত্র কসবা থানা ও অ্যান্টি রাউডি স্কোয়াড (এআরএস) ঘটনার তদন্তে নামে। পুলিশ সূত্রে খবর, ৪ জুন বিকেল থেকে রাত পর্যন্ত ওই আধিকারিকের শিলিগুড়ি এবং কসবার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে৷ কসবায় রাজডাঙা মোড়ের বাড়ি থেকে তল্লাশি অভিযানে উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র, নগদ টাকা এবং সোনা৷

তল্লাশি চালানোর পর পুলিশ আধিকারিকের কসবার বাড়িটি সিল করে দেওয়া হয়। জানা গিয়েছে, কসবার ওই বাড়িতে নিয়মিত থাকত না প্রদীপবাবু। তাই স্থানীয় বাসিন্দারাও তাঁর ব্যাপারে বিশেষ ভাবে অবগত ছিলেন না৷

The post তোলাবাজির অভিযোগে ধৃত পুলিশ আধিকারিকের পুলিশি হেফাজত appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2sU2UuR

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez