Saturday, June 9, 2018

ভিনদেশে দেবের প্রেমিকাকে এই রুপে দেখলে ঠিক থাকবেন তো?

কলকাতা : সোশ্যাল মিডিয়ার ডার্লিং হয়ে উঠেছেন টলিউডের সুন্দরী রুক্মিনী মিত্র৷ রোজই কিছু না কিছু পোস্ট করে সকলের মনোরঞ্জন করতে থাকেন তিনি৷ আর পাঁচটা সাধারণ মানুষের মতোই তাঁর সোশ্যাল অ্যাকাউন্টের পোস্টগুলো৷ যা দেখে আমজনতাও পোস্ট গুলির সঙ্গে রিলেট করতে পারেন৷ সম্প্রতি নায়িকার পোস্ট করা এক আজব মজার ছবি রীতিমত ভাইরাল হয়ে উঠেছে৷ মার্বেলের তৈরি থামের পাশে লম্বা একটা ভেলভেটের কোট পরে পোজ দিচ্ছেন রুক্মিনী৷

সূত্রের খবর নায়িকা এখন দেবের সঙ্গে ব্যস্ত উজবেকিস্তানে৷ না! ঘুরতে সেখানে যাননি তিনি৷ গিয়েছেন শ্যুটিংয়ে৷ জোর কদমে চলছে ‘হইচই আনলিমিটেড’ ছবির কাজ৷ এই ছবিতে তিনি না থাকলেও দেবের প্রোডাকশন হাউজের কাজ সামলাতে গিয়েছেন সেখানে৷ উজবেকিস্তানে কাজের ফাঁকে সেখানকার কস্টিউম পরেই ছবি তুলতে ব্যস্ত রুক্মিনী৷ সেই জায়াগার ট্রাডিশনাল জামাকে ট্রাডিশনাল উজবেক অ্যাটায়ার বলা হয়৷ উজবেকের মহিলাদের এই পোশাকটি একটি লম্বা প্যান্টের সঙ্গে পরতে হয়৷ মহিলাদের এই লম্বা পোশাকটি খান-আতলাস নামে বিখ্যাত৷ স্যাটিন তৈরি এই পোশাকটি সোনার সুতো দিয়ে এমব্রয়েড করা থাকে৷ ছবিতে রুক্মিনী যেটা মাথায় পরে আছেন তাকে কেরচিফ বা টারবন বলে৷

রুক্মিনী মিত্র ইন্ডাস্ট্রিতে ফ্যাশানের একটা আলাদা লেভেল সেট করে দিয়েছেন৷ নিজের হাটকে স্টাইলে তাক লাগিয়েছেন সকলকে৷ সেই কারণে ছবিতেও ইজবেকিস্তানের পোশাক পরলেও তাঁর স্টাইলটা কিন্তু ঠিক বজায় রয়েছে৷ ট্রাডিশনাল এই পোশাকটি পরার আগে তিনি পরেছিলেন হট প্যান্ট এবং কালো টিশার্ট৷ সেটার ওপরেই এই স্যুট চাপিয়েছেন অভিনেত্রী৷ আর টারবন মাথায় পরে তিনি ফের নিজের স্টাইল স্টেটমেন্ট তৈরি করলেন৷ সাধারণ ফ্ল্যাট জুতো পরেই মডেলের মতো পোজ দিয়ে ছবিটি তুলেছেন হিরোইন৷ সঙ্গে সানগ্লাস৷ রুক্মিনীর এই ছবি একবার দেখলে চোখ সরানো মুশকিল হয়ে যাবে৷

প্রসঙ্গত টলিপাড়ার হট টপিক দেব-রুক্মিনীর এনগেজমেন্ট৷ আংটি বদল হয়ে গিয়েছে টলিউডের হট কাপেলের। নায়িকার হাতের বড় ডায়মন্ড রিংটি তাঁর এনগেজমেন্ট রিং। বন্ধুত্বের খোলস ছেড়ে এখন টলিউডের মোস্ট হট কাপেল দেব-রুক্মিনী। বিয়ে কবে করছেন সে বিষয় অবশ্য তেমন কোনও খবর শোনা যায়নি৷ তবে সূত্রের খবর খুব শীঘ্রই সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা৷ এনগেজমেন্ট, বিয়ের বিষয় প্রশ্ন করলেই দেব সরাসারি না করে দিলেও রুক্মিনী মাঝে মধ্যে কিছু ইঙ্গিত দিয়ে ফেলেন৷

ব্যক্তিগত ভালবাসার জায়গাকে পাশে রেখে এখন নায়কের প্রোডাকশনের কাজের দায়িত্বে থাকেন তিনি। দেবের আপকামিং ছবি ‘হইচই আনলিমিটেড’-ছবিতে না থেকেও স্ক্রিপ্ট মিটিং টু শ্যুটিং সব জায়গায় দেখা যাচ্ছে সুন্দরীকে।

The post ভিনদেশে দেবের প্রেমিকাকে এই রুপে দেখলে ঠিক থাকবেন তো? appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2sXMOAq

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez