কলকাতা: কর্মচারীদের বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার। সমবায় সমিতির কর্মচারীদের বেতনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাসিক বেতনের সঙ্গে সমিতির কর্মচারীরা যে মাসিক অ্যাডহক গ্র্যান্ট (এককালীন ভাতা) পান, তার পরিমাণ আরও এক হাজার টাকা করে বাড়ানো হল। দীর্ঘদিন এই কর্মীরা এক হাজার টাকা করে এককালীন ভাতা পেতেন। যা নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ ছিল।
কিন্তু নয়া সিদ্ধান্ত মতে এবার থেকে পাবেন দুহাজার টাকা। শুধু তাই নয়। সমবায় সমিতির সব কর্মচারীকে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের আওতায় আনারও সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বাংলা এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক, সমবায় ক্ষেত্রের জন্য গঠিত ‘স্টেট লেভেল মনিটরিং কমিটি’র সুপারিশ মেনে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ওই সূত্রটি জানিয়েছে, রাজ্যের বিভিন্ন সমবায় সমিতিতে এখন কর্মচারীর সংখ্যা ৮,৮১৪। তার মধ্যে বিভিন্ন সমবায় সমিতির ৭,৪৮৭ জন কর্মচারী বেতনের সঙ্গে মাসে এককালীন ভাতা পান।
মনিটরিং কমিটির সুপারিশ মেনে বাকি ১,৩২৭ জন কর্মচারীকেও এককালীন ভাতা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভাতা বৃদ্ধির সুবিধার পাশাপাশি তাঁরাও পাবেন স্বাস্থ্যসাথী প্রকল্পের সুযোগ।
সমবায় ক্ষেত্রের স্টেট লেভেল মনিটরিং কমিটির সুপারিশ মেনে কৃষকদের শস্য ঋণের ক্ষেত্রেও বাড়তি কিছু সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এতদিন স্বল্পমেয়াদি শস্য ঋণের ক্ষেত্রে সুদের উপর কৃষকদের ভর্তুকি দিত রাজ্য সরকার। এবার থেকে দীর্ঘমেয়াদি শস্য ঋণের ক্ষেত্রেও সুদের উপর ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই বাংলা এক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
The post দারুণ খবর! কর্মচারীদের বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2IFo7yb
No comments:
Post a Comment