Sunday, June 10, 2018

মোদীর উন্নয়ন নিয়ে রাহুলের প্রশ্নের উত্তর দিতে নারাজ বিজেপি

রায়পুর: মোদী সরকারের উন্নয়ন নিয়ে বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয় বিজেপি। প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে সাফ জানিয়ে দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর পরিচালিত সরকার শুধু মুখেই বড় বড় কথা বলে। কাজের কাজ কিছুই করে না। বার বার কেন্দ্রের বর্তমান শাসকদলের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। গত চার বছরে মোদী সরকারের কাজের খতিয়ান তুলে ধরার দাবিও করেছেন তিনি।

চলতি বছরেই বিধানসভা নির্বাচন রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে। রবিবার ছত্তিশগড়ের অম্বিকাপুর শহরে সুরগুজা এলাকায় নির্বাচনী প্রচার সভায় হাজির ছিলেন অমিত শাহ। সেই সভা থেকেই কংগ্রেসকে আক্রমণ করেন তিনি। শুধু কংগ্রেস পার্টি নয়, গান্ধী পরিবারও ছিল অমিতের নিশানায়।

ভিড়ে ঠাসা জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, “রাহুল গান্ধী জানতে চাইছেন যে নরেন্দ্র মোদী গত চার বছরে কী কাজ করেছেন? আমি তাঁকে বলতে চাই যে আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে আমরা বাধ্য নই। জনগণ আমাদের ক্ষমতায় থাকার অধিকার দিয়েছে।” একই সঙ্গে রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “আপনি আমাদের কাছে শেষ চার বছরের হিসেব চাইছেন? দেশবাসী আপনাদের চার প্রজন্মের হিসেব চাইছে। সেই সময় কেন কোনও উন্নয়ন হয়নি?”

দেশের দরিদ্র এবং অনুন্নত এলাকার উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার কাজ করে চলেছে বলে দাবি করেছেন অমিত শাহ। একই সঙ্গে সীমান্তে নিরাপত্তা নিয়েও বিগত সরকারকে আক্রমণ করেছেন তিনি। কংগ্রেস জামানায় সীমান্তের ওপার থেকে পাক সেনা গুলি ছুঁড়ত। এখন সেই কাজ ভারতীয় জওয়ানেরা করছে বলে দাবি করেছেন অমিত শাহ। তাঁর কথায়, “গত চার বছরে মোদী সরকার দেশের সীমান্তগুলিকে সুরক্ষিত করেছে। আগে পাক সেনারা দিবারাত্র হামলা চালাত। আমাদের সরকার আসার পরে জওয়ানেরা সীমানা পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে জয়ের সঙ্গে দেশে ফিরে এসেছে।” দেশের সেনা জওয়ানদের এই কীর্তিতে বিশ্বের কাছে ভারতের নাম উজ্জ্বল হয়েছে বলেও জানিয়েছেন অমিত শাহ।

দেশের সবথেকে প্রাচীন রাজনৈতিক দল ভারতের জাতীয় কংগ্রেসকে ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচন নিয়েও আক্রমণ করেছেন বিজেপি সভাপতি। অত্যন্ত প্রত্যয়ের সঙ্গে তিনি জানিয়েছেন যে ছত্তিশগড়ে বিপুল জনসমর্থন নিয়ে সরকার গড়বে বিজেপি। ওই রাজ্যের বিধানসভায় আসন সংখ্যা ৯১ টি। যার মধ্যে একটি আসন মনোনীত। নির্বাচন হওয়া ৯০ আসনের মধ্যে ৬৫ আসন পদ্ম শিবির দখল করবে বলে দাবি করেছেন অমিত শাহ।

The post মোদীর উন্নয়ন নিয়ে রাহুলের প্রশ্নের উত্তর দিতে নারাজ বিজেপি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2l1cMiR

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez