নিজস্ব প্রতিবেদন: একদিকে ফ্রি 4G ডেটা দিয়ে সাড়া ফেলে দিয়েছিল রিলায়েন্স। এবার টিভির দুনিয়াতেও সবাইকে পিছনে ফেলে দিতে চাইছে এই সংস্থা। ডিটিএইচ রিচার্জ করানোর দিন শেষ। পাঁচ বছর একেবারে ফ্রি-তে টিভি দেখার ব্যবস্থা করছে রিলায়েন্স।
এমনই অফার আনতে চলেছে রিলায়েন্স বিগ টিভি। আগামী ২০ জুন থেকে শুরু হবে বুকিং। অর্থাৎ খুব বেশি দেরি নেই।
রিলায়েন্স বিগ টিভির তরফে জানানো হয়েছে, নতুন ভাবে বাজারে ফিরছে তারা। পাঁচ বছরের জন্য ৫০০টি ফ্রি-টু-এয়ার চ্যানেল বিনামূল্যে দেখার সুযোগ দেবে ডিরেক্ট টু হোম পরিষেবা প্রদানকারী সংস্থাটি। এখানেই শেষ নয়, টানা ১ বছর সমস্ত পেড চ্যানেল দেখা যাবে এই কানেকশনে।
এছাড়া গ্রাহকদের এইচডি সেট টপ বক্স দিতে চলেছে রিলায়েন্স বিগ টিভি। অর্থাৎ আরও ঝকঝকে ছবি ও স্পষ্ট আওয়াজ শোনা যাবে টিভিতে। এছাড়া তাদের সেট টপ বক্সে থাকে রেকর্ডিং, ইউএসবি পোর্ট। ১ বছর সমস্ত এইচডি চ্যানেল ফ্রিতে দেখা যাবে রিলায়েন্স বিগ টিভিতে।
২০ জুন থেকে শুরু হচ্ছে রিলায়েন্স বিগ টিভির বুকিং। প্রথম পর্বে রাজস্থান, পঞ্জাব, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও সিকিমে প্রি-বুকিং শুরু হবে। এরপর ক্রমশ অন্য রাজ্যগুলিতে হবে বুকিং।
রিলায়েন্স বিগ টিভির ওয়েবসাইটে গিয়ে ৪৯৯ টাকা দিয়ে প্রি-বুকিং করতে পারবেন গ্রাহকরা। পরে দিতে হবে আরও ১৫০০ টাকা।
The post এবার পাঁচ বছর ধরে ফ্রি-তে টিভি দেখাবে রিলায়েন্স appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2sWXJdz
No comments:
Post a Comment