Sunday, June 10, 2018

আমেরিকার দখলে থাকা সমস্ত জায়গাতেই রয়েছে আইএসের দাদাগিরি!

মস্কোঃ  সিরিয়ার যেসব এলাকায় মার্কিন সেনাদের দখলদারিত্ব রয়েছে সেই সমস্ত এলাকায় এখনও আইএসের তৎপরতা রয়েছে। এমনটাই জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা-মন্ত্রকের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ।

রাশিয়া ও ইরানের সহায়তায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশের জনগণের ওপর বিপর্যয় সৃষ্টি করেছেন বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস গতকাল মন্তব্য করার পর রুশ সামরিক মুখপাত্র একথা বললেন। তিনি বলেন, “সিরিয়ার বর্তমান অবস্থা অনুসারে আমরা পেন্টাগনের প্রধানকে সিরিয়ার মানচিত্র পর্যবেক্ষণের পরামর্শ দেব। যেসব জায়গায় আইএসের তৎপরতা রয়েছে সেসব এলাকায়ই মার্কিন সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে।”

জেনারেল কোনাশেংকভ বলেন, একমাত্র আমেরিকা ও আন্তর্জাতিক জোটের চক্রান্তের কারণেই সিরিয়ায় আইএসের বিস্তার ঘটেছে। সবসময় মার্কিন সরকার সিরিয়ার বিরোধীদেরকে সরাসরি অস্ত্র ও অর্থ যোগান দিয়ে এসেছে। এবং সেই অস্ত্র আল-কায়েদার শাখা জাবহাতুন-নুসরা ও আইএস জঙ্গিদের হাতে পড়েছে। এই দুই গোষ্ঠী আমেরিকার মতো সিরিয়ার বৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়।

The post আমেরিকার দখলে থাকা সমস্ত জায়গাতেই রয়েছে আইএসের দাদাগিরি! appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2sMUOVt

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez