Monday, June 11, 2018

পাক-ইলেকশনে নির্বাচন প্রার্থী বোন, তোপের মুখে দাদা শাহরুখ

মুম্বই: “আমি আশা করছি, মানুষ আমাকে ঠিক তেমন ভাবেই সাপোর্ট করবেন, যেমন শাহরুখকে করে থাকেন”। পাকিস্তান ইলেকশনে নির্বাচনে প্রার্থী নূর জেহান, এমন কথায় ভোট চাইছেন জনতার দরবারে। আর তাতেই ফুটছে ভারতীয় ভাবাবেগ। কারণ নূর শাহরুখের তুতো বোন। তাইতে বেঁধেছে গোল! প্রশ্ন উঠছে কিং খানের পাকিস্তান-প্রীতির। নানা মুনির নানান কথায় ভরছে ট্যুইটার। পক্ষ-বিপক্ষের লড়াইয়ে দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন। সেই নির্বাচনেই শাহরুখের তুতো বোন নির্দল প্রার্থী হচ্ছেন। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, পেশোয়ারে পিকে-৭৭ কেন্দ্র থেকে ভোটে লড়বেন নূর। তিনি মহিলাদের ক্ষমতায়নের জন্য কাজ করতে চান বলে জানিয়েছেন। নূরের ভাই জানিয়েছেন, “আমাদের পরিবারে সকলেই রাজনীতিতে যুক্ত রয়েছেন৷ সেই পরম্পরাই আমারা এখনও পালন করে চলেছি৷” আওয়ামি ন্যাশানাল পার্টিতে মহিলা প্রার্থীর জন্য একটি সিটও ছিল নূর জেহানের জন্য৷ কিন্তু দুর্ভাগ্যবসত নূর জিততে পারেননি। তবে এবারেও ভোটের ফল কী হবে সেটা সময়ই বলে দেবে, তবে তাঁর প্রার্থী হওয়ার খবরের প্রভাব পড়েছে সীমান্তের এপারে। যার জেরে তোপের মুখে শাহরুখ।

আরও পড়ুন: ক্যাটরিনার নতুন ‘শিলা কি জাওয়ানি’ দেখে ঠিক থাকবেন তো?

আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সে পাকিস্তানি ক্রিকেটারদের নেওয়া। উরি হামলার পর ‘রইস’ ছবিতে পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খানকে নেওয়া। পাকিস্তানে বন্যাত্রাণে অর্থসাহায্য করা। মুম্বইয়ে বিস্ফোরণের দু’দিন পরে পার্টি করা। নানা প্রসঙ্গ তুলে শাহরুখকে আক্রমণ করে চলেছেন কিছু মানুষ। কেউ কেউ আবার এক ধাপ এগিয়ে প্রশ্ন তুলছেন শাহরুখের দেশভক্তি নিয়ে।

যদিও এসবের মাঝে এখন চুপ রয়েছেন কিং খান। কিন্তু নায়কের পাশে দাঁড়িয়েছে তাঁর অনুরাগীরা। অনেকেই পাল্টা প্রশ্ন করছেন, নূর পাকিস্তানে ইলেকশনে দাঁড়িয়েছে, তাতে শাহরুখকে কেন টানা হচ্ছে? তাঁদের কথায়, ” সীমান্তের ওপারে আত্মীয় থাকা কী অপরাধ?

আরও পড়ুন: ‘সমীর’কে নিয়ে ফিরছেন বনশালি

নূর জেহান এবং তাঁর পরিবার কিস্সা খোয়ানি বাজারের কাছে শাহ ওয়ালি কাতালের বাসিন্দা। শাহরুখের সঙ্গে তাঁদের এখনও যোগাযোগ রয়েছে৷ কয়েকবার শাহরুখের সঙ্গে তাঁরা দেখাও করতে এসেছেন৷ বর্ডারের ওপারে থেকেও শাহরুখের পরিবারের সঙ্গে এখনও ভাল সম্পর্ক বজায় রেখেছেন তাঁরা।

প্রসঙ্গত শাহরুখ খান এখন তাঁর বিগ বাজেট ফিল্ম ‘জিরো’র শ্যুটিংয়ে ব্যস্ত। আনন্দ এল রাইয়ের পরিচালিত ছবিটিতে শাহরুখ একজন বামনের ভূমিকায় অভিনয় করছেন। ‘ফ্যান’ ছবির পর এসআরকের আরেকটি ছবিতে ভিএফএক্সের কামাল দেখার জন্য অপেক্ষা করে আছেন ভক্তকূল। এই সিনেমায় শাহরুখ ছাড়া দেখা মিলবে ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মার। বড়দিনের মরশুমে পর্দাজুড়ে মুক্তি পাবে ছবিটি।

The post পাক-ইলেকশনে নির্বাচন প্রার্থী বোন, তোপের মুখে দাদা শাহরুখ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LGdWeL

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez