স্টাফ রিপোর্টার, মালদহ: সকাল সকাল চরম ভোগান্তিতে পড়ল দিল্লি থেকে আপ গুয়াহাটিগামী ব্রহ্মপুত্র ট্রেনের যাত্রীরা৷ দিল্লি থেকে ট্রেনটি ছাড়ার পরই ট্রেনের এসি বিকল হয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হয় যাত্রীদের৷ এক দু’মিনিটের ঘটনা নয়৷ ঘণ্টাখানেক গরমে থাকায় অসুস্থও হয়ে পড়ে যাত্রীদের একাংশ৷
ট্রেন যাত্রীদের অভিযোগ, দিল্লি থেকে ট্রেনটি ছাড়ার পরই এসি বন্ধ হয়ে যায়৷ প্রথমে কয়েক ঘণ্টা অসুবিধা না হলেও পরে জানা যায় এসি বিকল হয়ে গিয়েছে৷
আরও পড়ুন: আন্তর্জাতিক মাদাক পাচার চক্রে জড়িত চারজন গ্রেফতার
ওই ট্রেনে থাকা রেল কর্মীদের বিষয়টি জানানো হলে তারা বলে কিছুক্ষণের মধ্যেই এসি ঠিক করার কাজ চালু হবে৷ তবে বেশ কয়েক ঘণ্টা কাটার পরই বদ্ধ পরিবেশ আর গরমে অসুস্থ হতে শুরু করেন ট্রেনে সফররত যাত্রীরা৷
এরপর পথে যে যে স্টেশনে ট্রেনটি থামতে থাকে সেই সব স্টেশনেই যাত্রীরা অভিযোগ জানায় ট্রেনটির এসি বিকল হয়ে গিয়েছে বলে৷ তবে কোনও রেল স্টেশনই এই অভিযোগ কর্ণপাত করেনি বলে দাবি করেছেন যাত্রীরা৷ পালটা তাদের আশ্বস্ত করা হয়েছে ঠিক সময় এসি সারানো হবে৷
কিয়েলু স্টেশনে ট্রেনটি দাঁড়ালে স্টেশন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়৷ তবে সেই স্টেশনের কর্তৃপক্ষদের তৎপরতায় বেশ কয়েকঘণ্টা চেষ্টা করেও এসিটিকে সারাই করা সম্ভব হয়নি৷ তখনই রেল আধিকারিকদেক তরফ থেকে জানানো হয় মালদহ টাউন স্টেশনে ট্রেন ঠিক করা হবে৷ সেখানেই ট্রেনটির খারাপ হয়ে যাওয়া এসিকে পরিবর্তন করে নতুন ব্যবস্থা করে দেওয়া হবে৷
আরও পড়ুন: পর্ষদ-স্কুল টানাপোড়েনে রেজাল্ট গেরো মিটছে না মালদহের পড়ুয়াদের
এরপর মালদহ স্টেশনে ট্রেনটি এসে দাঁড়ালে বেশ কয়েকঘণ্টা ধরে এসি সারাইয়ের কাজ চলতে থাকে৷ পরে এসিটি ঠিক হয়ে গেলে স্বস্তির নিঃশ্বাস ফেলে যাত্রীরা৷ সকাল সাড়ে সাতটা নাগাদ ফের গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা শুরু করে ট্রেনটি৷ তবে মালদহ স্টেশনে বেশ কয়েকঘণ্টা দাঁড়ানোর জন্য সামান্য ভোগান্তিতে পড়তে হয় মালদহের অন্যান্য ট্রেনগুলিকে৷
প্রসঙ্গত, এই ট্রেনে সফররত এক যাত্রী বলেছেন, ‘‘বর্তমানে ট্রেনে ভোগান্তির শিকার নতুন নয়৷ দিনে দিনে বেড়ে চলেছে এই ভোগান্তি৷ রেল কর্তৃপক্ষের প্রত্যক্ষ ভাবে চিন্তা করা উচিত বিষয়টি নিয়ে৷ নানারকমের পরিষেবার পাশাপাশি যাতে যাত্রী সুরক্ষার লক্ষ্য থেকে রেল কর্তৃপক্ষ হারিয়ে না যায় সেদিকে এবার দৃষ্টিপাত করা প্রয়োজন৷ ট্রেনে যান্ত্রিক গন্ডগোল থাকবেই৷ কিন্তু অল্প সময়ের মধ্যেই সেই সমস্যার সমাধান করাটাও প্রয়োজন৷’’
আরও পড়ুন: শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে অটল বিহারী বাজপেয়ী
এই প্রসঙ্গে অন্য এক যাত্রী বলেছেন, ‘‘বর্তমানে ট্রেনে সফর করার আগে বহুবার নিরাপত্তা নিয়েও ভাবতে হয়৷ ক্রমে যেন রেল নিরাপত্তা ক্রমশ হ্রাস পেতে থাকছে৷ রাতের অন্ধকার হলেই ট্রেনে আতঙ্কে পড়েন যাত্রীরা৷ কিন্তু প্রয়োজনে সেই আতঙ্ক নিয়েই যাতায়াত করতে হয় যাত্রীদের৷’’ যদিও এই প্রসঙ্গে রেল কর্তৃপক্ষ থেকে এখনও কোনও প্রকার সদুত্তর পাওয়া যায়নি৷
The post ব্রহ্মপুত্র মেলের এসি বিকল হয়ে অসুস্থ যাত্রীরা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LGO3vg
No comments:
Post a Comment