Monday, June 11, 2018

বিদেশেও চাপ বাড়ছে চন্দা কোছারের বিরুদ্ধে

নয়াদিল্লি: শুধু দেশে নয় এবার বিদেশেও আইসিআইসিআই কর্ণধার চন্দা কোছারের বিরুদ্ধে চাপ বাড়ছে৷ তাঁর বিরুদ্ধে তদন্ত করতে চেলেছে মার্কিন বাজার নিয়ন্ত্রক এসইসি৷ তাছাড়া বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, মরিশাস-সহ বিদেশের একাধিক নিয়ন্ত্রক সংস্থার সাহায্যও চাইতে পারে ভারতীয় তদন্তকারী সংস্থাগুলির কাছে।

ভিডিওকন গোষ্ঠীকে আইসিআইসিআই ব্যাংকের ঋণ মঞ্জুর করার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে চন্দার বিরুদ্ধে। ওই লেনদেনে নাম জড়িয়েছে চন্দার স্বামী দীপকসহ তাঁদের পরিবারের একাধিক সদস্যের। সিবিআই, সেবি ও কোম্পানি মন্ত্রকের পাশাপাশি খোদ আইসিআইসিআই ব্যাংকও তদন্ত শুরু করেছে।

এদিকে আইসিআইসিআই আমেরিকাতেও নথিভুক্ত। সেই কারণে তাদের বাজার নিয়ন্ত্রকও এই ব্যাংকের বিরুদ্ধে ওঠা অভিযোগের খতিয়ে দেখতে শুরু করেছে। সূত্রের খবর, এজন্য সেবির কাছ থেকে তথ্যও চাওয়া হয়েছে । ফলে এই সংক্রান্ত প্রশ্ন ব্যাংক, সিইও ও নোটিসপ্রাপ্ত সকলের কাছে পাঠানো হচ্ছে। বিভিন্নমহলের ধারণা ভবিষ্যতে এসইসি আরও তথ্য চাইতে পারে৷ তবে এই বিষয়ে আইসিআইসিআই ব্যাংক এবং এসইসি কোনও মন্তব্য করেনি।

প্রসঙ্গত, ভিডিওকনকে ২০১২ সালে ৩,২৫০ কোটি টাকা ঋণ দিয়েছিল আইসিআইসিআই ব্যাংক। চন্দার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, দীপক ও তাঁর পরিবারকে কিছু সুবিধা পাইয়ে দিতেই ওই ঋণ দেওয়া হয়েছিল। পরে ওই ঋণ অনুৎপাদক সম্পদে পরিণত হয়।

The post বিদেশেও চাপ বাড়ছে চন্দা কোছারের বিরুদ্ধে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JtRybV

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez