Sunday, June 10, 2018

তরুণ সাংবাদিকের অকাল প্রয়াণ

হাওড়া: চলে গেলেন তরুণ সাংবাদিক মানস দলপতি৷ মাত্র ৩৩ বছর বয়সেই সেরিব্রাল অ্যাটাক৷ তাতেই থেমে গেল একটা টাটকা জীবন৷ হাওড়া জেলার সাংবাদিক হিসাবে কাজ করতেন মানস৷ একটি বৈদ্যুতিন মাধ্যমের পাশাপাশি একটি নিউজ পোর্টালেরও প্রতিনিধি ছিলেন তিনি৷

রবিবার ভোরের দিকে সেরিব্রাল অ্যাটাক হয় মানসের৷ সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে৷ কিন্তু ততক্ষণে সব শেষ৷ চিকিৎসকরা জানিয়ে দেন, এ শরীরে আর প্রাণ নেই৷ তরুণ তরতাজা একজন সাংবাদিকের এই প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সাংবাদিক মহল৷

রবিবার দুপুরে মানস দলপতির মৃতদেহ আনা হয় হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবে৷ সেখানে মানসকে মাল্যদান করে শেষ শ্রদ্ধা জানান তাঁর সহকর্মীরা৷ উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা, হাওড়া পুরসভার মেয়র পারিষদের সদস্য গৌতম চৌধুরি, হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সভাপতি মেঘদূত রায়, সম্পাদক দেবাশিস দাসও৷

প্রেস ক্লাব থেকে এই সাংবাদিকের মরদেহ নিয়ে যাওয়া হয় বালির নিশ্চিন্দার বাড়িতে৷ সেখান থেকেই অন্ত্যষ্টি যাত্রা৷ সকাল থেকেই আকাশের মুখ ভার৷ থেকে থেকেই বৃষ্টি নামছে৷ এমনই এক মন খারাপের রবিবারে মরণের পরপারের পথে পা বাড়ালেন মানস৷ যেখানেই থাকুন, ভালো থাকুন৷

The post তরুণ সাংবাদিকের অকাল প্রয়াণ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2t1TCNt

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez