Monday, June 11, 2018

পাঁচ বছর পরও বাবার প্রতি একই রকম ভালবাসা রয়ে গিয়েছে প্রিয়াঙ্কার

মুম্বই: অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বাবার মৃত্যুর পাঁচ বছর পূর্ণ হল৷ প্রিয়াঙ্কা চোপড়া নিজর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের বাবার একটি ভিডিও শেয়ার করেছেন৷ বাবার সঙ্গে ছোটবেলার কিছু মুহূর্তগুলিকে নিয়ে একটি ভিডিওতে কোলাজ করেছেন নায়িকা৷

সেই ভিডিওই পোস্ট করে নস্টালজিয়ায় ভেসেছেন তিনি৷ প্রিয়াঙ্কার কাছে তাঁর বাবার থেকে প্রিয় আর কেউ ছিল না৷ তিনি সবসময়ে চেয়েছিলেন তাঁর বাবার মতো হতে৷ অভিনেত্রীর কাছে আজও আদর্শ মানুষ বলতে একজন৷ তাঁর বাবা অশোক চোপড়া৷

ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, “পাঁচ বছর পূর্ণ হল আজ৷ তোমায় খুব মনে পড়ছে বাবা৷” বাবাকে হারানোর দুঃখ কোনও মানুষের জীবনের থেকেই মুছে ফেলা সম্ভব নয়৷ বরং আরও গাঢ় হয়ে ওঠে সেই শ্রদ্ধা৷ অশোক চোপড়া পেশায় একজন ডাক্তার ছিলেন৷ আর্মিতে যোগ দিলেও ১৯৯৭ সালে লেফটান্যান্ট কর্ণেল হিসেবে রিটায়ার করেন৷ পরবর্তীকালে ক্যানসার ধরা পড়ে তাঁর৷ হাসপাতালে ভরতি হওয়ার ১৭ দিন পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷

বাবাকে হারানোর কথা বলতে গিয়ে একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, “আমি এই অনুভূতিটাকে কীভাবে বর্ণনা করব জানিনা৷ আমি আসলে পালিয়ে বেড়াতে চাইছিলাম৷ কিছুতেই শক্ত হতে পারছিলাম না৷ আমার মনে হচ্ছিল, যে আরেকটু সময় লাগবে আমার সবকিছু সামলে উঠতে৷ খালি মনে হচ্ছিল সব ছেড়ে কোথাও পালিয়ে যাই৷ কাউকে কিছু না বলে জাস্ট চলে যাই৷ কিন্তু সেটা সম্ভব ছিল না৷ বাবার মৃত্যুর চারদিন পর থেকেই আমায় কাজে শুরু করে দিতে হয়েছিল৷ কেউ আমায় জোড় করেনি৷ আমি নিজে থেকেই গিয়েছিলাম শ্যুটিংয়ে৷ কারণ বাড়িতে কিছু না করে চুপচাপ বসে থাকাটা বাবার ভীষণ অপছ্নদ ছিল৷ আরেকটা কারণ হল বাড়িতে বসে থাকলে আমার হয়তো মাথা খারাপ হয়ে যেত৷ বাবার কথা ভাবতে ভাবতে হয়তো পাগল হয়ে যেতাম৷”

বাবার সঙ্গে নিজের সম্পর্কের কথাও ব্যক্ত করেছিলেন নায়িকা, “বাবাকে হারানো মানে একজন পিতাকে হারানো নয়৷ আমার কাছে বাবা আমারই একটা অংশ ছিল৷ আমি জানিনা সব মেয়েরা তাদের বাবার সঙ্গে এতটাই ক্লোজ কিনা কিন্তু আমি খুব ক্লোজ ছিলাম বাবার৷ আমার সবথেকে ভাল বন্ধু যদি কেউ হয়ে থাকে সেটা আমার বাবা৷ আমার আদর্শ৷ আমার সবকিছু বাবাই ছিল৷ বাবা আমার জীবনে একমাত্র পুরুষ ছিলেন৷ বাবাই আমার কাছে সান্ত্বনা ছিল৷ তাই আমি কাজ করা থামাইনি৷ বাবার কারণেই আমি আরই কাজ করা থামাব না৷”

প্রিয়াঙ্কার কবজির সাইডে একটা ট্যাটুও রয়েছে৷ যা তিনি নিজের বাবাকে ডেডিকেট করেছেন৷ ট্যাটুর সম্বন্ধে অভিনেত্রীকে জিজ্ঞেস করলে তিনি জানিয়েছিলেন, “আমি আগে ট্যাটু করার কথা ভাবিনি কখনও৷ কিন্তু পরে যখন মাথায় এলো৷ তখন সঙ্গে সঙ্গে মাথায় এলো যে আমি আমার প্রথম ট্যাটু বাবাকে ডেডিকেট করতে চাই৷ ট্যাটুতে নক্সা করে লেখা ”Daddy’s lil girl”.

The post পাঁচ বছর পরও বাবার প্রতি একই রকম ভালবাসা রয়ে গিয়েছে প্রিয়াঙ্কার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2sWrE5v

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez