স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: নিজের এক মাসের কন্যাসন্তানকে এক অপরিচিত মহিলার কাছে দিয়ে বেপাত্তা হয়ে গেলেন অজ্ঞাতপরিচয় মা৷ সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার কোতুলপুর এলাকায়৷
জানা গিয়েছে, ঘটনার দিন সকালে কোতুলপুর তেঁতুলতলা এলাকায় একটি গাছের নিচে বসেছিলেন শান্তি রুইদাস নামে এক মধ্যবয়স্কা মহিলা৷ সেই সময় ওই অজ্ঞাতপরিচয় মা কোলে এক মাসের বাচ্চা-সহ তাঁর কাছে আসে৷ ওই অজ্ঞাতপরিচয় মহিলা তাঁর বাচ্চাকে কিছুক্ষণের জন্য শান্তিদেবীকে রাখতে অনুরোধ করেন৷
আরও পড়ুন: ব্রহ্মপুত্র মেলের এসি বিকল হয়ে অসুস্থ যাত্রীরা
ওই মহিলা দাবি করেন, প্রকৃতির ডাকে সাড়ে দিতে যাচ্ছেন৷ ফিরে এসে বাচ্চাটিকে নিয়ে যাবেন৷ ওই মহিলার কথা মতো শান্তিদেবী বাচ্চাটিকে নিজের কাছে রাখেন৷ দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও ওই অজ্ঞাতপরিচয় মহিলা আসেননি৷ তখনই সন্দেহ হয় শান্তিদেবীর৷
প্রায় দু’ঘন্টা কেটে গেলেও ওই অজ্ঞাতপরিচয় মহিলা আসেননি৷ এরপরেই স্থানীয়রা কোতুলপুর থানায় খবর দেয়৷ পুলিশ এসে শান্তিদেবীর থেকে বাচ্চাটিকে উদ্ধার করে৷ পুলিশ শিশুটিকে হাসপাতাপলে নিয়ে যায়৷ সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে বাচ্চাটিকে সুস্থ বলে৷ পুলিশ ঘটনাটির তদন্তে নেমেছে৷ ওই মহিলাকে খোঁজার চেষ্টা করছে কোতুলপুর থানার পুলিশ৷ বাচ্চাটি ওই মহিলার কিনা তাও সন্দেহও করছে পুলিশ৷
আরও পড়ুন: আন্তর্জাতিক মাদাক পাচার চক্রে জড়িত চারজন গ্রেফতার
শান্তি রুইদাস বলেন, ‘‘প্রায় দু’ঘন্টা ওই বাচ্চাটিকে আগলে বসে ছিলাম৷ ওই মহিলা আর ফিরে আসেনি৷ এখন কী হবে জানি না৷ পরে খবর পেয়ে কোতুলপুর থানার পুলাশ এসে অজ্ঞাতপরিচয় ওই কন্যাশিশুকে হাসপাতালে নিয়ে যায়৷’’
স্থানীয় বাসিন্দা কৌশিক ঘোষ বলেন, ‘‘সোমবার সকালে কোতুলপুর বাস স্ট্যান্ডে এক মহিলার কাছে অন্য একজন মা তার মেয়েকে রেখে চলে যায়৷ তারপর সে আর ফিরে আসেনি৷ পরে কোতুলপুর থানায় খবর দিলে পুলিশ এসে ওই কন্যাশিশুকে উদ্ধার করে৷’’
আরও পড়ুন: পর্ষদ-স্কুল টানাপোড়েনে রেজাল্ট গেরো মিটছে না মালদহের পড়ুয়াদের
The post অপরিচিত মহিলার কাছে শিশুকন্যাকে দিয়ে বেপাত্তা ‘মা’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LGe2D9
No comments:
Post a Comment