চন্ডীগড়: বিতর্ক উসকে দিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ ও প্রাক্তন লেফটান্যান্ট জেনারেল ড: ডি পি ভাট৷ তাঁর মতে জম্মু কাশ্মীরে যারা সেনাবাহিনীকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে, তাদের গুলি করে মেরে ফেলা উচিত৷
এক অনুষ্ঠানে এই বক্তব্য রাখেন সাংসদ৷
তিনি বলেন আর কেউ যেন কখনও সেনাবাহিনীর দিকে পাথর ছোঁড়ার সাহস না করে৷ তাই প্রত্যেক পাথর ছোঁড়া ব্যক্তিকে গুলি করে মারার নিদান দিয়েছেন তিনি৷
জুনের ৭ তারিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কাশ্মীর সফরে যান৷ সেখানে পাথর ছুঁড়ে বিক্ষোভ নিয়ে আলোচনা হয়৷ দুদিনের এই সফরে রাজনাথ সিং নির্দেশ দেন যেন শিশুদের ওপর থেকে এই ধরণের মামলা প্রত্যাহার করে নেওয়া হয়৷
রাজনাথের বক্তব্যে উঠে আসে, শ্রীনগরে ক্ষুব্ধ কাশ্মীরি কন্যার পুলিসের দিকে পাথর ছোঁড়ার ঘটনা৷ সে ছবি ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই পাথর ছোঁড়া কন্যা আফসান আশিক বর্তমানে জম্মু–কাশ্মীর মহিলা ফুটবল দলের অধিনায়ক।
আফসানের মধ্যে থাকা এই প্রতিভাকে তুলে ধরে কেন্দ্র সরকার কাশ্মীরের মন জয় করতে সফল হয়েছে বলে মনে করা হচ্ছে। আফসান খুব ভাল একজন ফুটবলার এবং তাঁর এই প্রতিভা কাশ্মীরে অন্যান্য কমবয়সী মেয়েদেরও উৎসাহ যোগাবে বলে জানা গিয়েছে।
২১ বছরের আফসান স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন মঙ্গলবার। আফসান জানান, তিনি আর পেছনে ফিরে তাকাতে চান না। আফসান বলেন, ‘আমার জীবনে বড় পরিবর্তন এসেছে। আমি জীবনে কিছু অর্জন করতে চাই যা আমার রাজ্য তথা দেশকে গর্ব বোধ করাবে।’ আফসানের এই জীবনের কাহিনী নিয়ে খুব শীঘ্রই বায়োপিক তৈরি করা হবে। বলিউডের এক জনপ্রিয় পরিচালক আফসানের জীবনী নিয়ে বায়োপিক তৈরি করার ইচ্ছা প্রকাশ করেছেন।
এরআগে, ড: ডি পি ভাটের সুরেই কথা বলেছিলেন বিজেপির আরেক মন্ত্রী৷ জম্মু ও কাশ্মীরের তৎকালীন শিল্পমন্ত্রী বলেছিলেন যে যুবকরা পাথর ছুঁড়ছে, তাদের গুলি করা উচিত৷ তিনি আরও দাবি করেন, গুলি করে যদি মারা না-ও হয়, অন্তত লাঠি দিয়ে মারুক সেনাবাহিনী। তাহলে আর পাথর ছুঁড়বে না ওই যুবকরা। এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হতেই অবশ্য দুঃখপ্রকাশ করেন তিনি।
The post ‘উপত্যকায় যারা পাথর ছুঁড়ছে, তাদের গুলি করা উচিত’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MiS2zw
No comments:
Post a Comment