Sunday, June 10, 2018

বিশ্বকাপ প্রস্তুতিতে কষ্টার্জিত জয় স্পেনের

ক্রাসনোডার: প্রাক বিশ্বকাপের প্রস্তুতিতে কষ্টার্জিত জয় স্পেনের৷ তিউনিশিয়ার বিরুদ্ধে ১-০ ব্যবধানে ম্যাচ জিতল স্প্যানিশ আর্মাডা৷ ৮৪ মিনিটে ম্যাচের ১২গজ দূর থেকে একমাত্র গোলটি করেন ইগো অ্যাসপাস৷ এই ম্যাচ জিতে টানা কুড়ি ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপ অভিযান শুরু করবে ২০১০ বিশ্বচ্যাম্পিয়ন স্পেন৷ রাশিয়ায় ১৫জুন রামোসদের প্রথম প্রতিপক্ষ পর্তুগাল৷

ফিফা ব়্যাঙ্কিংয়ে অনেকটা পিছিয়ে থাকা তিউনিশার বিরুদ্ধে ম্যাচ জিততে জুলেন লোপেতেগুইয়ের ছেলেদের বেশ ঘাম ঝড়াতে দেখা গেল৷ শক্তিশালী স্প্যানিশ আক্রমণ ম্যাচে একাধিক গোল করবে বলে মনে করা হলেও হতাশ করল দিয়েগো কোস্তারা৷ বল পজিশনে আধিপত্য দেখালেও গোলের দরজা খুলতে ব্যর্থ স্পেন৷ ৬৫মিনিটে গোলের সুযোগ তৈরি করলে কোস্তার শট তিউনিশিয়ার গোলরক্ষকের হাতে জমা পড়ে৷

অন্যদিকে পর্তুগালের পর স্পেনের বিরুদ্ধে তিউনিশিয়ার দুরন্ত পারফরম্যান্স সাউথগেটের ইংল্যান্ডকে চিন্তায় রাখল বলা চলে৷ পর্তুগালের বিরুদ্ধে ০-২ পিছিয়ে পড়ে ম্যাচ ড্র করেছিল তিউনিশিয়া৷ স্পেনের বিরুদ্ধে আবার ৮৪মিনিট পর্যন্ত ম্যাচ অপরাজিত ছিল এই দল৷ গত বছর নভেম্বর থেকে টানা পাঁচ ম্যাচে অপরাজিত থাকার পর স্পেনের বিরুদ্ধে হারল তিউনিশিয়া৷ ফলে রাশিয়ার কাপ দখলে লড়াইয়ে ছোট দলগুলির মধ্যে আফ্রিকার এই দেশ নজর কাড়তে তৈরি বলা চলে৷

The post বিশ্বকাপ প্রস্তুতিতে কষ্টার্জিত জয় স্পেনের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2HAHQ1I

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez