Sunday, June 10, 2018

বেসরকারি চাকরি থেকেও এবার গুরুত্বপূর্ণ সরকারি পদে চাকরির সুযোগ

নয়াদিল্লি: যুগ্ম সচিব পদের জন্য মেধাবী নিয়োগে তৎপর কেন্দ্রীয় সরকার৷ শূন্যপদের সংখ্যা থাকছে ১০ টি৷ অর্থনৈতিক পরিষেবা, কৃষি, পরিবহন, পরিবেশ সহ একাধিক ক্ষেত্র উন্মুক্ত থাকছে অভিজ্ঞ কৃতীদের জন্য৷ পুরো বিষয়টি বিজ্ঞপ্তির আকারে জানায় কর্তৃপক্ষ৷ অভিজ্ঞতার পাশাপাশি প্রার্থীর বয়স হতে হবে কমপক্ষে ৪০ বছর (২০১৮, ১ জুলাই)৷ তবে, আবেদনকারীকে হতে হবে স্নাতক উত্তীর্ণ৷ বেসরকারি ক্ষেত্রে চাকরি করলেও এই পদের জন্য আবেদন জানানো যাবে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, উচ্চশিক্ষা এক্ষেত্রে হতে পারে একটি অতিরিক্ত সুবিধা৷ নোটিশটি জোর দিয়েছে যুগ্ম সচিবের দায়িত্বের উপর৷ যা কেন্দ্রীয় সরকারের সিনিয়র ম্যানেজমন্টের একটি গুরুত্বপূর্ণ ভূমিকার মধ্যে পড়ে৷ তার মধ্যে উল্লেখযোগ্য হল বিভিন্ন ধরণের প্রকল্প এবং পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য কৌশল তৈরির গুরুদায়িত্ব৷

উত্তীর্ণ প্রার্থীদের ডাকা হবে পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য৷ বেতন থাকবে ১,৪৪,২০০-২,১৮,২০০ পর্যন্ত৷ এছাড়া, সরকারের পক্ষ থেকে তাঁরা পাবেন বিভিন্ন ধরণের সুযোগ-সুবিধা৷ নির্বাচিত প্রার্থীদের পদটি দেওয়া হবে চুক্তিভিত্তিকভাবে৷ সময়সীমা হতে পারে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত৷ আবেদনের শেষ তারিখ থাকছে ৩০ জুলাই, ২০১৮৷

অর্থনৈতিক ক্ষেত্রে জটিলতা ক্রমশ বেড়েই চলেছে৷ আর, সেজন্যই সঠিক পরিকল্পনা প্রয়োজন৷ তাই, নতুন প্রার্থী নিয়োগ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে৷ প্রতিযোগিতার বাজার তৈরির জন্য এটি হতে পারে একটি লাভজনক পদক্ষেপ৷

The post বেসরকারি চাকরি থেকেও এবার গুরুত্বপূর্ণ সরকারি পদে চাকরির সুযোগ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JEJiFd

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez