Sunday, June 10, 2018

‘মোদী-যোগী ছাড়া আর কেউ সৎ নন বিজেপিতে’

লখনউ: একের পর এক অস্বস্তিকর মন্তব্য৷ বিতর্ক কাটছে না বিজেপিরর নেতা মন্ত্রীদের বক্তব্যকে ঘিরে৷ এবার নিজের দলের দিকেই আঙুল তুললেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ। তাঁর কথায়, ‘‌বিজেপিতে শুধুমাত্র দু’জনই দুর্নীতিগ্রস্ত নন। তাঁরা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বাকিদের নিয়ে ঠিক নিশ্চিতভাবে কিছু বলা চলে না৷ তিনি যে কথাটা অন্য কোনও মন্ত্রীদের বলছেন না, তাও জানিয়েছেন ব্রিজভূষণ৷

এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন তিনি৷ সরাসরি তিনি বুঝিয়েছেন ক্ষমতায় থাকার জন্য দলে জায়গা করে নিচ্ছে দুর্নীতি৷ ক্ষমতার অপব্যবহার হচ্ছে৷ তবে তাঁর এই আক্রমণ ঠিক কার উদ্দ্যেশে তা স্পষ্ট করেননি তিনি৷

দেশের প্রধানমন্ত্রী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছাড়া দলের বাকি সব নেতা মন্ত্রী কী দুর্নীতিগ্রস্ত?‌ রবিবার সকাল থেকে এই প্রশ্নই উঠতে শুরু করেছে৷ যদিও অনেকে বলছেন, মোদী এবং যোগীর সুনজরে থাকার চেষ্টাতেই সাংসদ ব্রিজভূষণ যাদব এমন মন্তব্য করেছেন। কিন্তু অনেকেরই দাবি ব্রিজভূষণের মতো দলেরই নেতা কর্মীদের দুর্নীতি নিয়ে এভাবে মুখ কেউ খোলার সাহস করেনি৷

অতীতেও তিনি এমন বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন৷ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে তুলনা করেছিলেন চিৎকার করা কুকুরের সঙ্গে। তখনও বিতর্ক কম হয়নি।

দিনকয়েক আগেই সাধারণ মানুষকে আইন হাতে তুলে নেওয়ার নিদান দিয়েছিলেন উত্তরপ্রদেশেরই বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। তিনি বলেছিলেন ‌যে সব সরকারি কর্মী ঘুষ নেন তাঁরা যৌনকর্মীদের চেয়েও খারাপ। যারা ঘুষ নিচ্ছেন তাঁদের ঘুসি মারুন। সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব থেকে শুরু করে একের পর এক বিজেপি নেতার বেফাঁস মন্তব্য সমস্যায় ফেলেছে বিজেপিকে।

The post ‘মোদী-যোগী ছাড়া আর কেউ সৎ নন বিজেপিতে’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JIDOcB

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez