ইসলামাবাদ: কালো নয়, সাবধান করেই পাকিস্তানকে ‘ধূসর তালিকা’য় রেখেছে Financial Action Task Force(FATF)৷
৮টি দেশ পেরিয়ে নবমে পাকিস্তান৷ তার আগে রয়েছে ইথিওপিয়া, সার্বিয়া, শ্রীলঙ্কা, সিরিয়া, ত্রিনিদাদ, টোবাগো, টিউনেশিয়া, ইয়েমেন৷
প্রথমে পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সিদ্ধান্তের বদল ঘটে৷ সাবধান করেই পাকিস্তানকে ধূসর তালিকায় রাখে (FATF)৷ ২৪ জুন পাকিস্তানকে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেয় FATF৷ তার আগেই সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে আর্থিক খাতে বয়কট করার আশ্বাস দেয় ইসলামাবাদ৷ এই প্রথম কাগজে কলমে মোট ২৬ টি পদক্ষেপ প্রকাশ্যে আনে পাকিস্তান৷
প্রথমে ১৫ মাস অর্থাৎ ২০১৯-র সেপ্টেম্বরের মধ্যে পাকিস্তানকে ২৬ পদক্ষেপ সম্পূর্ণ করার কথা জানায় FATF৷ কিন্তু, পাকিস্তানের আর্থিক নীতিতেও কারচুপির খোঁজ মেলে৷ চিনের কাছে ঋণগ্রস্ত পাকিস্তান এখনও টাকা নিয়েই চলেছে৷ অথচ বন্ধ হচ্ছে না হাফিজদের আর্থিক অনুদান৷ তাই, দেরি না করেই পাকিস্তানকে কালো তালিকায় আনার সিদ্ধান্ত নেয় FATF৷ পরে সিদ্ধান্ত বদলে কোনওরকমে সুরক্ষিত তালিকায় রাখা হয় পাকিস্তানকে৷
পাকিস্তানকে তালিকাভুক্ত করার তিনটি প্রধান কারণ-
১.নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত উদ দাওয়া, লস্কর, জইশকে অর্থ সাহায্য করছে পাকিস্তান৷ নিষিদ্ধ ঘোষণার পর পাকিস্তানের পঞ্জাব প্রদেশ সরকারের সাহায্য পাচ্ছে জঙ্গি সংগঠনগুলি৷ পরে, পাকিস্তান সরকারই সংগঠনগুলির পাশে দাঁড়ায়৷ ২০০৯ সালে সেই ঘোষণাও করে পঞ্জাব সরকার৷
২. রাষ্ট্রসংঘের ঘোষণার পরও সাবধান হয়নি পাকিস্তান৷ নিষিদ্ধ জঙ্গি সংগঠনকে আর্থিক সাহায্য শুধুই নয়, সরকারি বৈঠকেও আন্তর্জাতিক স্তরে নিষিদ্ধ জঙ্গি নেতা ও মুম্বই হামলার মাস্টার মাইন্ড হাফিস সঈদকে দেখা যায়৷
৩.২০১৭-র ডিসেম্বর, হাফিজ সঈদ নিয়ে ফের সাবধান বার্তা পায় পাকিস্তান৷ তার ঠিক ৫ মাস বাদে হাফিজ ইসলামাবাদের নিজের পরিচালিত দল মিল্লি মুসলিম লীগের অফিস খোলে৷
১৯৮৯ সালে আর্থিক কারচুপি,জঙ্গি সংগঠনগুলিকে আর্থিক সাহায্যের মত বিষয়গুলি থেকে আটকাতে আন্তর্জাতিক স্তরে গঠিত হয় Financial Action Task Force৷ যে দেশগুলি আন্তর্জাতিক নিয়মের তোয়াক্কা না করে জঙ্গি সংগনগুলিকে আর্থিক সাহায্য করছে তাদের কালো তালিকায় আনছে Financial Action Task Force৷ প্যারিসে সেই FATF-র সম্মেলনে পাক প্রশাসকরা জানান, তাদের সময় দেওয়া হোক৷ আবেদনের জেরে কালো তালিকাভুক্ত থেকে বাঁচলেও, আন্তর্জাতিক স্তরে মুখ পুড়েছে পাকিস্তানের৷ ২৫ জুলাই সাধারণ নির্বাচন, তার আগে FATF -এ পড়ল পাকিস্তান৷ FATF -র এই পদক্ষেপের প্রশংসা করেছে সাউথ ব্লকও৷
The post ‘কালো তালিকা’ভুক্ত হওয়া থেকে একটুর জন্য বেঁচে গিয়েছে পাকিস্তান appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KCSUke
No comments:
Post a Comment