Saturday, June 9, 2018

সরকারের বিরুদ্ধে মামলা করে মার খেলেন সরকারি কর্মী

স্টাফ রিপোর্টার, কলকাতা: শাসক দলের মদতপুষ্ট রাজ্য সরকারি কর্মীরা এক বিরোধী কর্মচারীকে বেধড়ক মারধর করল৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে রাজ্য সরকারের পরিকল্পনা দফতরের অফিসে৷ সল্টলেকের ওই অফিসে রাজ্য সরকারি কর্মী সঙ্কেত চক্রবর্তীকে ঘুসি, লাথি মারে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাঁকে কিছু সহকর্মী হাসপাতালে নিয়ে যান৷

শনিবার ফরোয়ার্ড ব্লকের সরকারি কর্মীদের সংগঠন স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সঙ্কেত নিজের অভিযোগে জানান, রাজ্য সরকারের বিভিন্ন কাজের উপর প্রশ্ন তুলে ‘রাইট টু ইনফরমেশন’ বা তথ্য জানার অধিকারের আইনের ভিত্তিতে তিনি বারবার মামলা করেন৷ সেই কারণেই শাসক দলের কাছের কিছু সরকারি কর্মী তাঁর উপর ক্ষুব্ধ হন৷

শুক্রবার তিনি যখন তাঁর নিজের অফিসের করিডর থেকে সবে মাত্র বেরিয়েছেন তখন বিপরীত করিডর থেকে তাঁর দিকে কিছু লোক তেড়ে আসেন৷ তাঁকে লক্ষ্য করে বলেন, ‘‘ওই যে… ওই তো৷’’ লোকগুলো কাছে এসেই কথা না বাড়িয়ে মারধর শুরু করেন বলে অভিযোগ৷ যন্ত্রণায় মেঝেতে পড়ে যান সঙ্কেত৷ পরিকল্পনা দফতরের এক ডেপুটি ডাইরেক্টর ওই সময় সেই জায়গা দিয়ে যাচ্ছিলেন৷ তিনি সঙ্কেতকে সেখান থেকে উদ্ধার করে নিজের কেবিনে নিয়ে যান বলে জানা গিয়েছে।

সঙ্কেত জানান, ‘‘ওই কর্মীরাও পিছন পিছন ডেপুটি ডাইরেক্টরের কেবিনে আসেন৷ প্রশ্নের মুখে তাঁরা জানায়, আমি নাকি ওদের ছবি তুলেছি৷ ডেপুটি ডাইরেক্টর আমার ফোন হাতে নিয়ে দেখেন ওই ফোনে ছবি তোলার কোনও ব্যবস্থাই নেই৷ ওরা যে মিথ্যা কথা বলছিল তা এখানেই প্রমাণ হয়ে যায়৷’’

সঙ্কেতের বক্তব্য, ‘‘রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্য জানার অধিকারের আইনের ভিত্তিতে মামলা করি বলে আমার বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত এটি৷ আমি পুলিশে লিখিত অভিযোগ জানিয়েছি এবং দফতরকে বিস্তারিত অভিযোগ জানাবো সোমবার৷’’

The post সরকারের বিরুদ্ধে মামলা করে মার খেলেন সরকারি কর্মী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2HxJQYw

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez