Saturday, June 9, 2018

পরকীয়ার সন্দেহে গৃহবধূর মর্মান্তিক পরিণতি

স্টাফ রিপোর্টার, সিউড়ি: স্ত্রী জড়িয়ে পড়েছে পরকীয়ায়৷ আর এই সন্দেহে স্ত্রীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে৷ শনিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুর থানার গোপডিহি গ্রামে৷ এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি৷ তবে পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে৷ রুজু হয়েছে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা৷

পুলিশ জানিয়েছে, মৃতার নাম বিউটি মণ্ডল৷ মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে৷ কীভাবে মৃত্যু হল তা জানতে আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ৷

তবে ঘটনার প্রথামিক তদন্ত শুরু করেছে পুলিশ৷ মৃতার স্বামী সদানন্দ মণ্ডলকে আটক করেছে লাভপুর থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে৷ বিউটি পরিবারের পক্ষ থেকে লাভপুর থানায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ হয়নি।

যদিও স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে বিউটি ও সদানন্দর মধ্যে ঝামেলা চলছে৷ বিউটি পরকীয়ায় জড়িয়ে পড়েছে৷ তাই ওই দম্পতির মধ্যে ঝামেলা চলছিল৷ শনিবার সকালে সেই ঝামেলাই চরমে পৌঁছয়৷ তার জেরেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ৷

The post পরকীয়ার সন্দেহে গৃহবধূর মর্মান্তিক পরিণতি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MeaedF

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez