নয়াদিল্লি: ফের একবার ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দিল্লির এক স্বঘোষিত ধর্মগুরু৷ ফতেপুর বৈরি এলাকার জনপ্রিয় শনিধাম মন্দিরের দাতী মহারাজের বিরুদ্ধে এই অভিযোগ আনে এক তরুণীর৷ তরুণীর অভিযোগের ভিত্তিতে ওই ধর্মগুরুর বিরুদ্ধে আইপিসি ৩৫৪, ৩৭৬ এবং ৩৭৭ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ প্রায় ২ বছর আগে মন্দিরের মধ্যে তাকে ধর্ষণ করেছিল দাতী মহারাজ এমনই অভিযোগ তরুণীর৷

অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, শনিধাম মন্দিরের মধ্যে ওই তরুণীকে প্রায় দুবছর আগে ধর্ষণ করেছিল দাতী মহারাজ৷ নির্যাতিতার বাবা জানায়, সে সময় ওই তরুণী দাতী মহারাজের আশ্রমেই থাকত৷ তার আগে নিয়মিত ভাবে ওই ধর্মগুরুর উপদেশ শুনতে তার আশ্রমে যেত নির্যাতিতা৷ এরপর দাতী মহারাজের সঙ্গে তার সরাসরি আলাপ-পরিচয় হয়৷ তরুণীর বক্তব্য অনুযায়ী, আশ্রমের মধ্যে বহুবার তাকে যৌন হেনস্তা করেছে দাতী মহারাজ৷ শুধু তাই নয়, এই বিষয়ে কারও কাছে মুখ না খোলারও হুমকি দেওয়া হয়েছিল তাকে৷
পড়ুন: মধুচক্র থেকে ১০ যুবক-যুবতিকে অশ্লীল অবস্থায় ধরল পুলিশ
এই ধর্ষণের অভিযোগ ওঠার পর থেকেই নিরুদ্দেশ ওই স্বঘোষিত ধর্মগুরু৷ পুলিশ জানিয়েছে, দাতী মহারাজ ছাড়াও আরও তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ দক্ষিণ দিল্লি পুলিশের ডিস্ট্রিক্ট ইনভেস্টিগেশন ইউনিট তদন্তে নেমেছে৷ জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত ওই মহারাজকে সমন পাঠানো হবে বলেও জানা গিয়েছে৷
The post মন্দিরের মধ্যে ধর্ষণ, অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LEYVd7
No comments:
Post a Comment