Monday, June 11, 2018

বিয়ের একমাস কাটল, কেমন চলছে ‘রাজশ্রী’ সংসার?

কলকাতা: দেখতে দেখতে একমাস কেটে গেল। রাজের ঘরণী হয়েছেন শুভশ্রী। কেমন চলছে তাঁদের নতুন সংসার! সেদিকেই নজর সবার। তার ওপর আজ আবার ওয়ান মান্থ ম্যারেজ অ্যানিভারসারি বলে কথা। তা কী প্ল্যান সেলেব জুটির!

জানা নেই! পরিচালক-অভিনেত্রী এব্যাপারে এখনও চুপচাপ রয়েছে। আসলে সময় বুঝে এসে বোমা ফাটানো এই জুটির অভ্যাস। তাই অপেক্ষা জারি রাখতে হবে। বলা যায় না কখন কী সারপ্রাইজ নিয়ে তাঁরা হাজির হন। তবে যতদূর জানা গিয়েছে, নায়িকার বাইরে কোনও কাজ রাখেননি আজ। তাছাড়া আজকাল জিম টু বাড়িই করছেন সুন্দরী। কারন আপাতত তাঁর ঝুলি ফাঁকা। ‘শত্রু’ সিক্যুয়াল শুরু হতে এখনও বেশ কয়েকদিন দেরি। তাই বাড়ি বসে হাবির জন্য কিছু স্পেশ্যাল প্ল্যান করেছেন কিনা তা সময়ই বলবে।

অনেকে গেস করছেন অরুণাচল যাবেন শুভশ্রী। আগামী ছবির জন্য ওখানেই যে ঘাঁটি গেড়েছেন রাজ। বিয়ের পর বউকে নিয়ে ছবির শ্যুটিং স্পট রেইকি করতে এসেছিলেন পরিচালক। তারপর একাই আছেন ওখানে। তাই বিয়ের একমাস পূর্তিতে বরকে সারপ্রাইজ দিতে হাজির হবে অরুনাচলে।

আরও পড়ুন: প্রাক্তন বৌদির হট ইমেজে মশগুল নেটদুনিয়া

প্রথমবার ছোটদের ছবি তৈরি করছেন রাজ। সিনেমার বিষয়বস্তু চোরাশিকার। আর তাই অরুনাচলের জঙ্গলকে বেছে নিয়েছেন রাজ। ছোটদের নিয়ে বড় বিষয় পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক। ছবির নাম ‘অ্যাডভেঞ্চারস অফ জোজো’। চিত্রনাট্যের কেন্দ্রীয় চরিত্রে জোজো। সে ক্লাস থ্রি-এর ছাত্র। তার জঙ্গল খুব পছন্দের। পশু-পাখি খুব ভালবাসে সে। তাই স্কুল ছুটিতে সে বোড়পাহাড়ি যায় কাকার বাড়িতে সে বেড়াতে। সেখানে গিয়ে মাহুতের ছেলে শিবুর সঙ্গে বন্ধু পাতায় জোজো। তার সঙ্গেই চলতে থাকে তার জঙ্গল সফর। এই দু’বন্ধুর জঙ্গল সফরে একদিন জঙ্গলে ঘুরতে ঘুরতে একটা মৃত বাঘ দেখতে পায় দু’জনে। বুঝতে পারে কিছু একটা গণ্ডগোল রয়েছে। এখান থেকেই বাঁক নেয় ছবির চিত্রনাট্য!

আরও পড়ুন: ভিনদেশে দেবের প্রেমিকাকে এই রুপে দেখলে ঠিক থাকবেন তো?

প্রসঙ্গত, রাজ-শুভশ্রীর বিয়ে নিয়ে উন্মাদনায় ভাটা পড়েছে অনুরাগীদের। শুরু হয়েছে নতুন গুঞ্জন। কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, প্রেগন্যান্ট শুভশ্রী। টলিউডের সুপারস্টার জিৎ-এর করা একটি ট্যুইট থেকে ছড়িয়েছিল এই জল্পনা। তবে জিমে এক্সারসাইজের ভিডিও পোস্ট করে সেসব জল্পনা ধোপে টিকতে দেননি অভিনেত্রী। কিন্তু রিসেন্ট নায়িকার পোস্টের ক্যাপশন, ” শুভ মা তোমায় খুব ভালবাসে!’ ছড়িয়েছে উত্তেজনা।

The post বিয়ের একমাস কাটল, কেমন চলছে ‘রাজশ্রী’ সংসার? appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JIYcud

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez