স্টাফ রিপোর্টার, মালদহ: বিগত বেশ কিছুদিন থেকেই আতঙ্কে দিন কাটাচ্ছেন মালদহবাসী৷ কখনও ব্যবসায়ী তো কখনও শিশু অপহরণের সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে৷
রবিবার বিকেলে ফের শিশু অপহরণের অভিযোগ উঠল মালদহের হবিবপুর থানা সংলগ্ন মধ্যম কেন্দুয়া গ্রামে৷ তার জেরেই বেড়েছে আতঙ্ক৷
আরও পড়ুন: অবশেষে স্বস্তি, রাজ্যে বর্ষা শুরু
গ্রামবাসীদের কথায়, রবিবার এক মহিলা ওই গ্রামে যত্রতত্র ঘোরাঘুরি করছিল৷ তাকে দেখে গ্রামবাসীদের মধ্যে সন্দেহ জাগে৷ তখন গ্রামবাসীরাই প্রথমে তাকে আটক করে৷ চলে জিজ্ঞাসাবাদের পর্ব৷ তবে সেই জিজ্ঞাসাবাদে বেশ অসংলগ্ন কথাবার্তা বলে গ্রামবাসীদের সন্দেহ আরও বাড়িয়ে দেয় ওই মহিলা৷ গোটা বিষয়টি নিয়ে প্রবল ধন্দে পড়ে যান গ্রামবাসীরা৷ তারা তড়িঘড়ি স্থানীয় হবিবপুর থানায় খবর দেয়৷
অভিযোগ, থানায় খবর দেওয়া হলে পুলিশ প্রায় দু’ঘণ্টা পরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন৷ তবে গোটা বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ওই মহিলাকে আটক করে স্থানীয় থানায় নিয়ে যায়৷
আরও পড়ুন: ২-৩ ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা
প্রসঙ্গত, কিছুদিন আগে এই হবিবপুর থানা সংলগ্ন ছাতিয়ান গ্রামে বিদ্যুত দফতরের কর্মী সেজে শিরিস হালদার নামে এক ব্যক্তি গ্রামবাসীদের বাড়িতে ঢোকার চেষ্টা করে৷ কোনও কোনও বাড়ি থেকে ঢুকতে দেওয়া না হলেও এক গ্রামবাসীর বাড়িতে তিনি ঢুকে পড়েন৷
সেই বাড়িতে প্রথমে বিদ্যুতের কিছু কাজ করে টাকা চায়৷ এরপরই বাড়ির মালিকের কাছে সে বলে তার কাছে কোনও খুচরো নেই৷ সামনের দোকান থেকে খুচরো করে বাড়ির মালিকের ছেলের হাতে টাকা দিয়ে পাঠিয়ে দেবে৷ সেই কথা মতো বাড়ির মালিক তার সঙ্গে ছেলেটিকে পাঠায়৷ কিন্তু কিছুক্ষণের মধ্যেই ছেলের চিৎকারের আওয়াজ পেলে ছুটে যায় তারা৷
আরও পড়ুন: অপরিচিত মহিলার কাছে শিশুকন্যাকে দিয়ে বেপাত্তা ‘মা’
পরে ছেলের থেকে জানতে পারেন ওই ব্যক্তি ছেলেটিকে অপহরণের চেষ্টা করছিল৷ যদিও ঘটনার পরই এলাকা থেকে চম্পট দেওয়ার চেষ্টা করেছিল ওই ব্যক্তি৷ তবে গ্রামবাসীদের প্রচেষ্টায় ওই ব্যক্তিকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয় তারা৷ এই ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়ায় মালদহের বিস্তীর্ণ এলাকায়৷
প্রসঙ্গত, মালদহের সাহাপুর, ইংরেজবাজার চত্বর, মানিকচক থানা এলাকা থেকে স্কুল ছাত্র ও ব্যবসায়ী অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়৷ স্বাভাবিক ভাবেই জেলা জুড়ে অপহরণের আতঙ্ক৷ পাশাপাশি মালদহ শহরের বাসিন্দারা পুলিশি তৎপড়তা নিয়েও প্রশ্ন তুলেছে৷
আরও পড়ুন: ব্রহ্মপুত্র মেলের এসি বিকল হয়ে অসুস্থ যাত্রীরা
The post একের পর এক অপহরণের ঘটনায় আতঙ্ক মালদহে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2sTAjqn
No comments:
Post a Comment