স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল দুই শিশু তাঁদের বাবা৷ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুরের জয়রামপুর এলাকায়৷ মৃতের নাম শোভন ভুঁই (১২) ও প্রিয়াঙ্কা ভুঁই (৭) ও গণেশ ভুঁই (৩৫)৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ উত্তেজিত জনতা রবিবার জয়রামপুরের কাছে বিষ্ণুপুর-সোনামুখী রাস্তা পথ অবরোধে করে৷
জানা গিয়েছে, শনিবার রাতে বিষ্ণুপুরের রাধানগর থেকে মেলা দেখে সাইকেলে বাড়ি ফিরছিলেন কয়েকজন। সেই সময় জয়রামপুরের কাছে বেপোরোয়া একটি লরি পিছন থেকে তাঁদের ধাক্কা মারে৷ ঘটনাস্থলেই শোভন ভুঁই ও প্রিয়াঙ্কা ভুঁইয়ের মৃত্যু হয়৷ পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত দুই শিশুর বাবা গণেশ ভুঁইয়ের মৃত্যু হয়৷ তিনি পেশায় মাছ ব্যবসায়ী বলে জানা গিয়েছে৷ দূর্ঘটনার পর জনরোষ থেকে বাঁচতে ঘাতক লরিটি ফেলেই চালক ও খালাসি পালিয়ে যায়৷
পুলিশি নিষ্ক্রীয়তার অভিযোগ তুলে রবিবার পথ অবরোধের ডাক দেন স্থানীয়রা৷ ফলে ব্যস্ততম ওই রাস্তায় যানযটের সৃষ্টি হয়৷ স্থানীয়রা ওই ঘাতক লরির চালক ও খালাসির গ্রেফতারের দাবি জানিয়েছেন৷ তাদের দাবি ঘাতক লরির চালক ও খালাসিকে ওই জায়গায় নিয়ে আসতে হবে৷
অন্যদিকে, একইভাবে লরির ধাক্কায় গুরুতর জখম হলেন আরও এক ব্যক্তি৷ আহত ব্যক্তির নাম অজিত পাল (৫৫)৷ বাঁকুড়ার ওন্দার চামটা গ্রামের বাসিন্দা তিনি৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হল ওন্দার সানতোড় এলাকার দিগার মোড় এলাকা। ঘটনার প্রতিবাদে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন উত্তেজিত জনতা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাঁদের ঘিরেও বিক্ষোভ কর্মসূচী চলে।
জানা গিয়েছে, অজিত পাল নামে ওই ব্যক্তি এদিন দুপুরে চামটা পেট্রোল পাম্প থেকে গ্রামের দিকে সাইকেলে চেপে যাচ্ছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি লরি তাঁকে সজোরে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়৷ অজিত বাবুর দু’টি পা ভেঙ্গে গিয়েছে বলে মনে করছে চিকিৎসকরা৷
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়৷ তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা৷ পথ অবরোধও চলে বেশ কিছুক্ষণ৷ সমস্যায় পড়েন অসংখ্য সাধারণ মানুষ৷ পরে প্রশাসনিক হস্তক্ষেপের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নিয়েছে স্থানীয়রা৷
The post লরির ধাক্কায় মৃত দুই শিশু appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JzxaCm
No comments:
Post a Comment