Sunday, June 10, 2018

বদলে গেল সময়! ৩০ মিনিট পিছিয়ে নেওয়া হল ঘড়ির কাঁটা!

সিওল-পিয়ংইয়ং:  দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিলিয়ে নিতে উত্তর কোরিয়া তাদের ‘টাইম জোন’ পালটে ফেলল। আজ রবিবার ভোররাতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন কিম। তার আগে ঘড়ির কাঁটা ৩০ মিনিট এগিয়ে নেবে উত্তর কোরিয়া। মূলত দক্ষিণ এবং উত্তর কোরিয়া এক হওয়ার জন্যেই এই চেষ্টা বলে জানানো হয়েছে উত্তর কোরিয়ার তরফে।

প্রায় সাড়ে ছয় দশক ধরে দুদেশের মধ্যে ছিল চরম উত্তেজনা! দুই কোরিয়ার সম্পর্কে বরফ গলে যায় উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের বৈঠকে। কোরীয় উপদ্বীপে শান্তি ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করার ঘোষণা দেন তারা। এরপরেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে সময় মিলিয়ে নেওয়ার এই সিদ্ধান্ত নিল উত্তর কোরিয়া।

বর্তমানে পিয়ংইয়ংয়ের সময় দক্ষিণ কোরিয়া ও জাপানের চেয়ে আধা ঘণ্টা পেছান। দুই কোরিয়ার সীমান্তবর্তী অসামরিক অঞ্চল পানমুনজমে দুই দেশের ঘড়ি পাশাপাশি থেকে আলাদা এই সময় দেখায়। ওই জায়গাতেই বৈঠক করেছিলেন কিম ও মুন।

The post বদলে গেল সময়! ৩০ মিনিট পিছিয়ে নেওয়া হল ঘড়ির কাঁটা! appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2kYVl28

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez