Sunday, June 10, 2018

কম্পিউটার সায়েন্সই লক্ষ্য জয়েন্ট অ্যাডভান্সে রাজ্যে প্রথম ও দ্বিতীয়-র

স্টাফ রিপোর্টার, কলকাতা: প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স বা আইআইটি জয়েন্টের ফলাফল৷ রাজ্যে সম্ভাব্য প্রথম হয়েছে দেবজ্যোতি কর৷ তার সর্বভারতীয় ব়্যাঙ্ক ৯২৷

সল্টলেকের বাসিন্দা দেবজ্যোতি কর রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেছিল৷ এপিজে স্কুলের ছাত্র দেবজ্যোতি দিল্লি আইআইটি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চায়৷

রাজ্যে সম্ভাব্য দ্বিতীয় স্থান অর্জন করেছে সল্টলেকের অভিনন্দন বসু৷ তার সর্বভারতীয় ব়্যাঙ্ক ১০৪৷ রাজ্য জয়েন্টের মেধাতালিকায় এককভাবে প্রথম স্থানে ছিল সে৷ সাউথ পয়েন্ট হাইস্কুলের ছাত্র অভিনন্দনও কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চায়৷ দিল্লি বা মুম্বই আইআইটি৷ যেখানেই কম্পিউটার সায়েন্স পাবে সেখানেই রওনা দেবে সে৷

রবিবার জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড-এর ফল বার করল ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি। দেশের মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করে নিয়েছে হরিয়ানার পঞ্চকুলার প্রণব গোয়েল৷ ৩৬০–এর মধ্যে ৩৩৭ পেয়েছেন তিনি৷ দ্বিতীয় হয়েছে কোটার সাহিল জৈন৷ তৃতীয় স্থান অর্জন করেছে দিল্লির কৈলাস গুপ্ত। ৩১৮ পেয়ে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে কোটার মীনাল পারেখ।

এই বছর জেইই অ্যাডভান্সড পরীক্ষা হয় ২০ মে৷ প্রায় ১ লক্ষ ৫৫ হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল৷ তাদের মধ্যে পাশ করেছে ১৮ হাজার ১৩৮ জন৷ দেশজুড়ে ২৩ টি আইআইটিতে আসন রয়েছে মোট ১১ হাজার ২৭৯৷ আাগমী ১৫ জুন থেকে শুরু হবে আসন বণ্টন।

The post কম্পিউটার সায়েন্সই লক্ষ্য জয়েন্ট অ্যাডভান্সে রাজ্যে প্রথম ও দ্বিতীয়-র appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JsHiRi

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez