Sunday, June 10, 2018

বিশ্বের প্রথম দেশ হিসাবে এয়ারফোর্সের হাতে এল এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান

জেরুজালেম;  বিশ্বের প্রথম দেশ হিসেবে ইজরায়েলের হাতে এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান। হামলা চালাতে আমেরিকার তৈরি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান ব্যবহার করছে সেদেশের এয়ারফোর্স।

ইজরায়েলে ২০টি বিদেশি দেশের বিমান বাহিনী প্রধানদের এক সম্মেলনে ইজরায়েল এয়ারফোর্সের প্রধান নোরকিন বলেছেন, “পুরো মধ্যপ্রাচ্যের ওপর দিয়ে এফ-৩৫ উড়াচ্ছি আমরা। আর ইতোমধ্যে দুটি আলাদা ফ্রন্টে দুবার হামলা চালানো হয়েছে এই যুদ্ধবিমানের সাহায্যে”। শুধু মুখে বলা নয়। হামলা চালানোর ভিডিও এবং ছবিও দেখানো হয়।

মার্কিন লকহিড মার্টিন কর্পোরেশনের তৈরি এফ-৩৫ যুদ্ধবিমান জয়েন্ট স্ট্রাইক ফাইটার নামেও পরিচিত। ইজরায়েলে বিমানটি হিব্রু ‘আদির’ নামে পরিচিত। আমেরিকার বাইরে এফ-৩৫ এর মালিক হওয়া প্রথম দেশ ইজরায়েল। মোট ৫০টি বিমান কেনা হয়। যার মধ্যে ২০১৬ সালের ডিসেম্বরে প্রথম এই ধরনের দুটি বিমান পায়। তথ্যানুযায়ী, দেশটি এখনও পর্যন্ত এই ধরনের অন্তত নয়টি বিমানের সরবরাহ পেয়েছে।

The post বিশ্বের প্রথম দেশ হিসাবে এয়ারফোর্সের হাতে এল এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LDehz3

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez