Sunday, June 10, 2018

পাঁচ দিন পরও খোঁজ নেই দুই কিশোরের

স্টাফ রিপোর্টার, হলদিয়া: রহস্যজনকভাবে বাড়ির পাশে মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় দুই কিশোর। ঘটনাটি ঘটেছে হলদিয়া থানার ক্ষুদিরাম কলনীতে। নিখোঁজ দুই কিশোরের নাম রাহুল বেরা ও অসীম ভূঁইয়া। দুজনেই স্থানীয় অরুন চন্দ্র হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৫ জুন বিকেলে বাড়ির পাশে খেলার মাঠে গিয়েছিল রাহুল ও অসীম। সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও তারা বাড়ি ফেরেনি৷ তাদের বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যায় পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজি শুরু করে পরিবার ও স্থানীয়রা৷ অবশেষে ৬ জুন হলদিয়া থানায় নিখোঁজ অভিযোগ করে তাদের পরিবার।

নিখোঁজের পর পাঁচদিন কেটে গেলেও কিশোরদের কোনও সন্ধান না পাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার। ৫ জুন বিকেলে মাঠে গোপাল মাইতি নামে এক বন্ধুর সঙ্গে দেখা গিয়েছিল রাহুল ও অসীমকে এমনটাই স্থানীয়রা জানিয়েছেন। তবে খেলার পর গোপাল বাড়ি ফিরে এলেও বাড়ি ফেরেনি রাহুল ও অসীম। ঘটনার তদন্তের সুবিধার জন্য গোপালের সঙ্গে কথা বলছে হলদিয়া থানার পুলিশ। হলদিয়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি।

উল্লেখ্য, চলতি মাসে জগদ্দল রেল স্টেশন সংলগ্ন ২৭ নম্বর রেলগেটের কাছে মুলাজোর রোড এলাকায় নিজের বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়েছিল বছর দুইয়ের শিশু৷ নিখোঁজ শিশুটির নাম মহম্মদ ফারজান কুরেশি৷

মহম্মদ ফারজান কুরেশির মা নাজিমা খাতুন জানিয়েছিলেন, বিকেলে নিজের বাড়ির সামনে খেলছিল বছর দুইয়ের মহম্মদ ফারজান কুরেশি৷ কিছু সময় পর তিনি শিশুটির খোঁজ করতে বাইরে যান৷ বাইরে গিয়ে দেখেন বাড়ির সামনে তাঁর সন্তান নেই৷ বহু খোঁজাখুঁজি করেও ফারজানকে খুঁজে পায়নি তাঁর পরিবার৷ অবশেষে তাঁরা জগদ্দল থানায় নিখোঁজ ডায়েরি করিয়েছিল৷

ওই শিশুর বাবা মহম্মদ শাহনাজ হুসেন বলেছিলেন, ‘‘আমি পেশায় রিক্সা চালক৷ আমি জগদ্দল স্টেশন এলাকায় রিক্সা চালাই৷ বিকেলে আমার ছেলে ওর মায়ের সঙ্গেই ছিল৷ কিছুক্ষনের জন্য ওর মা একটু ঘরের ভিতরে গিয়েছিল কাজ করতে৷ আমি ততক্ষনে প্যাসেঞ্জার ছেড়ে এসে দেখছি ওর মা বাচ্চাকে খুঁজছে৷ আমি এবং প্রতিবেশীরা সব জায়গা খুঁজেছি৷ এমনকি হাই ড্রেনের ভিতরেও খুঁজেছি৷ কিন্তু তাকে খুঁজে পায়নি৷ কেউ চুরি করে নিয়ে গেল কি না, তা বুঝতে পারছি না৷’’

জগদ্দল থানার পুলিশ জানিয়েছিল, জগদ্দল এলাকায় কোনও শিশু পাচার চক্রই এই ঘটনা ঘটিয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ৷

The post পাঁচ দিন পরও খোঁজ নেই দুই কিশোরের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2l3bkwi

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez