চেন্নাই: রাজ্য সরকারি কর্মীদের জন্যে সুখবর। রাজ্য সরকারি কর্মীদের জন্যে বড়সড় উপহার তামিলনাড়ু সরকারের। এখনও উৎসবের সময় শুরু হয়নি। আর তার আগে দুগুণ বাড়িয়ে দেওয়া হল উৎসবভাতা। রাজ্য সরকার এই ভাতা এক ধাক্কায় ৫০০০ টাকা থেকে ১০ হাজার টাকা করে দিয়েছে। নয়া এই সিদ্ধান্ত অগস্টের দু তারিখ থেকেই কার্যকর হবে। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে এই ভাতা দ্বিগুণ করার কথা বলা হয়েছে। সরকারের এই ঘোষণায় উপকৃত হবেন সে রাজ্যের লক্ষাধিক রাজ্য সরকারি কর্মী।
বিজ্ঞপ্তি অনুযায়ী, তামিলনাড়ুর সমস্ত সরকারি দফতরের সরকারি কর্মী, সরকারি শিক্ষক, অশিক্ষক কর্মীরা এই সুবিধা পাবেন। এছাড়াও সরকারি অধিনস্ত বেশ কিছু শিক্ষাকেন্দ্রের চাকুরিজীবীরাও বর্ধিত হারে উৎসব ভাতা পাবেন বলে জানা গিয়েছে। উৎসব ভাতা দ্বিগুণ করা হলেও আগে যেভাবে এই টাকা পেতেন সরকারি কর্মীরা সেই ভাবে কর্মীদের অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে।
যদিও পরে কর্মীদের এই ভাতা প্রত্যেক মাসের বেতনের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবেই জানা গিয়েছে। উল্লেখ্য, ২০১২ সালে এভাবে একধাক্কায় দ্বিগুণ করা হয়েছিল উৎসব ভাতা। ২০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০০ টাকা করা হয়েছিল। কিন্তু খরচ এবং পরিস্থিতির উপর সামঞ্জস্য রেখে দ্বিগুণ করা হল উৎসব ভাতার পরিমাণ। এমনটাই তামিলনাড়ু সরকার সূত্রে জানা গিয়েছে। সরকারের এই সিদ্ধান্তে খুশি সরকারি কর্মী থেকে শিক্ষকরা।
উল্লেখ্য, ২০১৭ সালে সে রাজ্যের সরকারি কর্মীদের জন্যে সপ্তম বেতন কমিশন লাঘু করে রাজ্য সরকার। প্রায় ১০ লক্ষ্যেরও বেশি কর্মরত সরকারি কর্মী এবং পেনশন পাচ্ছেন এমন সরকারি কর্মী রয়েছেন। সপ্তম কমিশনের সুপারিশ লাঘু হওয়াতে রাজ্য সরকারি কর্মীদের বেতন নুন্যতম একধাক্কায় ৬১০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৫ হাজার ৭০০ টাকা।
The post Double Bonanza: এক ধাক্কায় দ্বিগুণ হল সরকারি কর্মীদের উৎসব ভাতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2LXySCd
No comments:
Post a Comment