নয়াদিল্লি: লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর থেকেই রাহুল গান্ধীর ইস্তফা এবং নানান কারণে দলে নেতৃত্বের সংকট চলছে। এই পরিস্থিতিতে আগামী ১০ আগস্ট সকাল ১১ টায় কংগ্রেস ওয়র্কিং কমিটির বৈঠক ডাকা হল৷ দলের সাধারণ সম্পাদক বেনুগোপাল টুইট করে একথা জানিয়েছেন৷
লোকসভা ভোটের ফল ঘোষণার পরই কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন রাহুল গান্ধী। বেশ কয়েকবার নেতারা তা প্রত্যাখান করলেও রাহুলের অনড় মনোভাবে শেষ পর্যন্ত ইস্তফা গ্রহণ করে দল। স্বাধীনতার পর থেকে অধিকাংশ সময়েই কংগ্রেস সভাপতি থেকেছেন নেহরু বা গান্ধী পরিবারের কোনও সদস্য। এই পরিস্থিতি কেউ কেউ চাইছেন ওই পরিবারের বাইরের কেউ দায়িত্ব নিক কংগ্রেসের। আবার কারও কারও মতে, সনিয়া গান্ধী বা প্রিয়ঙ্কা গান্ধী হোন কংগ্রেস সভাপতি।
রাহুলের উত্তরসূরি হিসেবে দলের হাল কে ধরবে, তা নিয়ে এখনও ঐক্যমত্যে পৌঁছতে পারেনি শীর্ষ নেতৃত্ব। এর আগের বৈঠকেও প্রিয়াঙ্কার নাম এসেছিল। সেই সময়ে রাহুল বলেছিলেন, দয়া করে আমার বোনকে কেউ এর মধ্যে টানবেন না। প্রিয়াঙ্কা নিজেও সভাপতি হওয়ার বিষয়টি উড়িয়ে দিয়েছেন। আপাতত অন্তর্বর্তী সভাপতি হিসেবে কাজ চালাচ্ছেন বর্ষীয়ান মতিলাল ভোরাকে।
১০ তারিখের বৈঠক নিয়ে কংগ্রেসের সকলেই যথেষ্ট উদ্বিগ্ন৷ দলের এক নেতা জানিয়েছেন, ওই বৈঠকে এই তিনটি জিনিসের যে কোনও একটি হতে পারে৷ এক, ওয়ার্কিং কমিটির অস্থায়ী প্রেসিডেন্ট নির্বাচন করতে পারে। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের কাজ দেওয়া হতে পারে এক দল নেতাকে। অথবা প্রেসিডেন্ট নির্বাচনের সময়সীমা বেঁধে দিতে পারে দল। ওইদিন রাহুল গান্ধী থাকবেন বলে জানা গিয়েছে৷
The post কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে নেতৃত্ব সংকট কি কাটবে…উঠছে প্রশ্ন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2T5tkWQ
No comments:
Post a Comment