Saturday, June 9, 2018

কী কী কারণে এয়ার ইন্ডিয়া বিক্রি করতে পারল না মোদী সরকার

নয়াদিল্লি: ক্রেতা পাওয়া গেল না৷ ভারতে এয়ার ইন্ডিয়ার শেয়ার কেনার ক্রেতা নেই৷ এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংশ শেয়ার বেচতে চেয়েছিল কেন্দ্র৷ কিন্তু ৩১ শে মে লাস্ট ডেট পেরিয়ে গেলেও দরপত্র জমা দেয় নি কেউই৷ বিড করার দিন আর বাড়ানো হবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার৷ কিন্তু ঠিক কি কি কারণে বিক্রি হল না এয়ার ইন্ডিয়া?

এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংশ শেয়ারের পাশাপাশি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস লিমিটেডের ১০০ শতাংশ শেয়ার বেচার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র সরকার৷ ইন্ডিগো, জেট এয়ারওয়েজ, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, এমনকি টাটা গ্রুপের মত বড় এয়ারলাইন্সগুলি এই বিডে প্রথমে অংশগ্রহণ করতে রাজী হলেও পরে সবকিছু তথ্য হাতে পাবার পর আর কোন আগ্রহ দেখায় নি৷

ঠিক কী কী কারণে বিক্রি হল না এয়ার ইন্ডিয়া? একনজরে দেখে নেওয়া যাক প্রধান তিনটি কারণ৷

১. ২৪ শতাংশের সমস্যা: এয়ার ইন্ডিয়ার মাথায় ৩৩০০০ কোটি টাকার ঋণের বোঝা৷ অন্যদিকে ৭৬ শতাংশ শেয়ার বিক্রী করতে রাজী হলেও বাকি ২৪ শতাংশ শেয়ার ধরে রাখতে চায় কেন্দ্র৷ আর এটাই এয়ার ইন্ডিয়ার বিক্রী না হওয়ার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াল৷ সরকারের হাতে বাকি ২৪ শতাংশ শেয়ার রেখে এয়ার ইন্ডিয়া কিনতে উৎসাহী হয় নি কোন এয়ারলাইন্স৷

২. অতিরিক্ত কর্মী: একটি এয়ারক্রাফ্টে সর্বাধিক যত কর্মী থাকতে পারে সেই হিসাবে এয়ারক্রাফ্ট পিছু সবচেয়ে বেশি কর্মী আছে এয়ার ইন্ডিয়াতেই৷ স্থায়ী, অস্থায়ী কর্মী নিয়ে এই মূহুর্ত্বে এয়ার ইন্ডিয়ায় এখন ২৬,৯৭৮ জন কর্মী আছেন৷ যা সংখ্যায় অন্যান্যদের তুলনায় অনেক বেশি৷ আর সরকারের হাতে ২৪ শতাংশ শেয়ার থাকার ফলে, কোন এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া কিনলেও কর্মী ছাঁটাইয়ের ব্যপারে কতটা হাত দিতে পারবে সেটা নিয়েও অনেক প্রশ্ন ছিল৷

একটি এয়ারক্রাফ্ট পিছু প্রায় ২৩৪ জন কর্মী আছে এয়ার ইন্ডিয়াতে৷ যেখানে ইন্ডিগোতে এই সংখ্যাটা ১১১, জেট এয়ারওয়েজে এই সংখ্যাটা ১৪২, স্পাইস জেটে এই সংখ্যাটা ১৪০৷ ফলে অতিরিক্ত কর্মী নিয়ে ঋণের বোঝায় জর্জরিত এয়ার ইন্ডিয়া কিনতে উৎসাহিত হন নি কেউই৷

৩. ডিসইনভেস্টমেন্ট শর্ত: ইন্ডিগো ও জেট এয়ারওয়েজ প্রথমে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস একসঙ্গে কিনতে দরপত্র দিতে রাজী হলেও পরে তারা পিছিয়ে যায়৷ এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ইন্টারন্যাশান্যাল অপারেশনে প্রথম থেকেই আগ্রহী ছিল এই দুটি এয়ারলাইন্স৷ কিন্তু কেন্দ্র সরকার এই দুটো সংস্থাকেই ডিসইনভেস্টমেন্ট করার সিদ্ধান্ত নেওয়ায় শেষ পর্যন্ত পিছিয়ে যায় সব সংস্থাই৷

যারাই লোকসানে চলা, ঋণ জর্জরিত এয়ার ইন্ডিয়া কিনতো তাদেরই প্রথম কয়েকটা বছর হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করতে হত৷ সব ঠিক ঠাক চললেও লাভের মুখ দেখতে ৩ থেকে ৪ বছর লাগতো কোন সংস্থার৷ কিন্তু সরকারের হাতে থাকা ২৪ শতাংশ শেয়ার, অতিরিক্ত কর্মী ও সরকারের ডিসইনভেস্টমেন্ট পরিকল্পনা দেখে কেউই আর এয়ার ইন্ডিয়া কেনার জন্য এগোতে সাহস করে নি৷

The post কী কী কারণে এয়ার ইন্ডিয়া বিক্রি করতে পারল না মোদী সরকার appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.



from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2Jksosd

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez