মুম্বই: শুরুটা ছিল গতবছর ডিসেম্বর মাসে। বিয়ের সানাই বেজেছিল বলিপাড়ায়। তারপর নববর্ষ পেড়িয়ে কেটে গিয়েছ আরওে মাস চারেক সময়। কিন্তু মালাবদল অনুষ্ঠান আজও অব্যাহত। কেউ গোপনে। কেউ আবার মহা ধুমধামের সঙ্গে, একের পর এক সাতপাকে বাঁধা পড়ছেন তারকারা। এই বিবাহিত সেলিব্রিটিদের লিস্টে এবার নাম উঠতে চলেছেন মিঠুন চক্রবর্তীর ছেলে মিমোর।
আগামী জুলাই মাসের ৭ তারিখে বসতে চলেছে মিমোর বিয়ের আসর। ভারতের বাইরে না হলেও, ডেস্টিনেশন ম্যারেজই করছেন মিঠুন পুত্র। জানা গিয়েছে, উটির শান্ত পরিবেশের মাঝেই নতুন জীবনে পথ চলার শপথ নেবে সে । হোটেল ‘দ্য মোনার্ক’-এ সাজানো হবে মহাক্ষয় চক্রবর্তী (মিমো)-এর ছাদনাতলা।
এখন প্রশ্ন, কে হচ্ছেন মিঠুনের বৌমা? উত্তর হল, মাদলসা শর্মা। পাত্রী দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী। বাবা পরিচালক তথা প্রযোজক সুভাষ শর্মা। মা একজন বর্ষীয়ান অভিনেত্রী। যাঁকে বিআর চোপড়ার মহাভারত-এ দেবকীর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল।

আরও পড়ুন: OMG! টলিপাড়ার সবথেকে বড় খবর, বাবা হতে চলেছেন রাজ!
সুতারং বুঝতেই পারছেন একেবারে পাল্টি ঘরে সম্বন্ধ করছেন মিঠুন। যদিও এই বিষয়ে পুরো ক্রেডিট যায় মিমোকে। কারণ মাদলসা তাঁরই পছন্দ। অনেকদিন ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা। যা এখন গড়াচ্ছে বিয়ের সানাইয়ে।
গত মার্চে মুম্বইয়ের মধ আইল্যান্ডে হয়ে গিয়েছে, মিমো ও মাদলসার আংটিবদল। তবে জাঁকজমক করে নয়। ঘনিষ্ঠ কিছু আত্মীয় স্বজনের উপস্থিতিতে সারা হয় বাগদান পর্ব। যা একরকম গোপন ভাবেই করা হয়। কিন্তু এবার আর কোনও লুকালুকি নয়! মহা ধুমধামের সঙ্গে ছেলের বিয়ের আয়োজন করছেন মিঠুন। এমনকি শোনা যাচ্ছে, এই বিয়েতে হাজির থাকবেন বলিউডের হেভিওয়েট তারকারাও।

আরও পড়ুন: ঘনিষ্ঠ মুহূর্তে প্রেমিকের সঙ্গে ভাইরাল পিগি চপস
সূত্রের খবর, এক্কেবারে বাঙালিরীতি মেনে বিয়ে হবে মিমো-মাদলসার বিয়ের হবে। মানে শুভদৃষ্টি থেকে মালাবদল, সিঁদুরদান সব হবে প্রথা মেনে। তবে পাত্রীকে লাল বেনারসী-মাথায় শোলার টোপর বাঙালির কনের সাজে, নাকি দক্ষিনী ব্রাইডাল লুকে দেখা যাবে তা এখনও জানা যায়নি। এরজন্য আমাদের অপেক্ষা করতে হবে জুলাই পর্যন্ত।

তবে বাঙালি কনের বেশে হোক আর দক্ষিনী সাজে, মাদলসাকে যে অসাধারণ লাগবে তা বলার অপেক্ষা রাখে না। কারণ মাদলসার সোশ্যাল অ্যাকাউন্টে উঁকি মারলেই চোখে পড়বে, তাঁর গ্ল্যামারস লুক। পাশ্চাত্য পোকাশ থেকে শুরু করে সালোয়ার, শাড়ি সবেতেই নজর কাড়বে মিঠুন পুত্রবধূ।
The post ছাঁদনাতলার পথে মিমো, দেখে নিন কেমন হয়েছে মিঠুনের বৌমা appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.
from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2JeFb3a
No comments:
Post a Comment