Thursday, July 18, 2019

নেপালে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৫

কাঠমাণ্ডু: ভয়াবহ বিস্ফোরণ নেপালে, আর তাতেই প্রাণ হারালেন কমপক্ষে ৫ জন৷ বৃহস্পতিবার নেপালের ধানগাড়িতে একটি স্থানীয় হোটেলে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ৷ আহতদের দ্রুত হাসপাতালে ভরতি করা হয়৷ বিস্ফোরণের স্থান থেকে একটি চিনা বন্দুক পাওয়া গিয়েছে বলে জানান পুলিশ সুপারিন্টেন্ডেন্ট সুদীপ গিরি৷

সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, নেতা বিক্রম চান্দ বিপ্লবের নেতৃত্বে চলা কমিউনিস্ট পার্টির কিছু কর্মী সমর্থক এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে৷ এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশি তদন্ত শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে৷

একদিকে যেমন নেপালে বিস্ফোরণ, অন্যদিকে তেমনই ফের রক্তাক্ত কাবুল৷ কান্দাহারে পুলিশ হেডকোয়ার্টারে তালিবানি হামলায় প্রাণ যায় ১২ জনের৷ আহতের সংখ্যা প্রায় ৮০৷ বুধবার কান্দাহারের পুলিশ হেড কোয়ার্টারের বাইরে গাড়িবোমা বিস্ফোরণ হয়৷ বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে পুলিশ আধিকারিকদের বক্তব্য তুলে ধরে বলা হয়, ওই স্থানে দুটি বিস্ফোরণ হয়৷

যার ফলে হেডকোয়ার্টারের একটি গেট গুঁড়িয়ে যায়৷ পুলিশ কমিশনার তদীন খান জানান, হামলাকারীরা পুলিশের কাউন্টার নারকোচিক্স উইং-কে নিশানা করে৷

কমিশনার বলেন, শুধু বিস্ফোরণই নয়, আশেপাশের এলাকাতেও ওই হামলাকারীরা এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে৷ তবে তাদের কড়া জবাব দেয় নিরাপত্তা রক্ষীরাও৷ এরইমধ্যে পুলিশ ঘটনাস্থল এবং আশেপাশের এলাকা ঘিরে ফেলে৷

The post নেপালে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৫ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2XWHOsZ

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez