স্টাফ রিপোর্টার, হাওড়া: ২১ জুলাই তৃণমূল যুব কংগ্রেসের শহিদ সমাবেশ। এই উপলক্ষ্যে কলকাতার ধর্মতলায় বৃহস্পতিবার দুপুরে হাওড়ায় পুরনিগমের সামনে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন আইএনটিটিইউসি’র তরফ থেকে এদিন এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পরিষদ ভাস্কর ভট্টাচার্য্য, দিব্যেন্দু মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, গৌতম দত্ত সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ ও ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ এদিনের সভায় বক্তব্য রাখেন। হাওড়া পুরনিগমের মেন গেটের সামনে এই প্রস্তুতি সভা হয়।

একুশে জুলাই এর সমাবেশে যাতে সকলে অংশগ্রহণ করেন সেই আহ্বান জানানো হয়। এবার শ্লোগান তোলা হয়েছে ইভিএম নয়, ব্যালট ফিরিয়ে দাও। এদিনের সভায় বহু তৃণমূলের কর্মী সমর্থক এবং পুরনিগমের কর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন: রাতে উল্টোডাঙ্গায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে বাড়ি ভাঙচুর
প্রসঙ্গত, প্রতি বছরের মতো এবছরও ২১ জুলাই ধর্মতলায় শহিদ দিবস পালন করবে তৃণমূল৷ শহরের পাশাপাশি জেলায় জেলায় জোড় কদমে তার প্রস্তুতি চলছে৷ বসে নেই কলকাতা পুলিশও৷ সেদিনের নিরাপত্তা নিয়ে লালবাজার প্রস্তুতি শুরু করেছে জোরকদমে৷
সোমবার লালবাজারে ওসি, ডিসিদের নিয়ে ক্রাইম বৈঠক করেন পুলিশ কমিশনার অনুজ শর্মা৷ সেই বৈঠকে অন্যান্য বিষয়ের সঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে ২১ জুলাই এর নিরাপত্তার বিষয়টিও৷ এখন থেকেই শহরজুড়ে নজরদারির নির্দেশ দিয়েছেন কমিশনার৷ ২১ জুলাইয়ের দুই-তিন আগেই বিভিন্ন জেলা থেকে শহরে আসতে শুরু করেন হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকরা৷ শহিদ দিবসের দিন কলকাতায় সেই সংখ্যাটা দাঁড়ায় কয়েক লক্ষ৷ সমাবেশে আসা লক্ষ লক্ষ মানুষের নিরাপত্তায় সেদিন শহরে মোতায়েন থাকবেন প্রচুর পুলিশ৷
The post ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা থেকেই ব্যালট ফেরানোর দাবি তৃণমূলের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Y0l63k
No comments:
Post a Comment