Monday, July 15, 2019

রাতে উল্টোডাঙ্গায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে বাড়ি ভাঙচুর

স্টাফ রিপোর্টার,কলকাতা: এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ৷ ঘটনাস্থল উল্টোডাঙ্গা ২ নম্বর শ্রীকৃষ্ণ পল্লী৷ ভাঙচুর করা হয় বাড়ি৷ এলাকায় ছড়িয়ে পরে আতঙ্ক৷ পরে মানিকতলা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷

স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে তৃণমূলের দু’টি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়৷ উল্টোডাঙ্গা ২ নম্বর শ্রীকৃষ্ণ পল্লীর বাসিন্দা বাপি বৈদ্য এর বাড়িতে ভাঙচুর করা হয়৷ বাপি এলাকায় তৃণমূল নেতা বলে পরিচিত৷ তার পরিবারের অভিযোগ গতকাল রাতে হঠাৎ একদল ছেলে বাড়িতে এসে প্রথমে গালাগালি করে৷ এবং পরে বাড়িতে ভাঙচুর চালায়৷

বাপির পরিবারের দাবি, তৃণমূলের দুস্কৃতীরাই এই হামলা চালিয়েছে৷ অন্যদিকে স্থানীয় এক মহিলার অভিযোগ, বাপি বৈদ্যের ছত্রছায়ায় এলাকার চলছে অসামাজিক কাজকর্ম৷ তার প্রতিবাদ করায় বাপি তাদের মারধর করে৷ যদিও বাপির পরিবার সব অভিযোগ অস্বীকার করেছে৷

এর আগে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল মানিকতলা এলাকা। দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয় দুই পক্ষের বেশ কয়েকজন। মানিকতলা মেন রোড সংলগ্ন একটি ক্লাব ও তৃণমূলের কার্যালয়েও ভাঙচুর চলে। তৃণমূলের ওই দুই গোষ্ঠীর মধ্যে এক গোষ্ঠীর অভিযোগ বহিরাগতদের দিয়ে ভোট করিয়েছে এক পক্ষ। তা নিয়েই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে বচসা থেকেই শুরু হয় মারামারি।

The post রাতে উল্টোডাঙ্গায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে বাড়ি ভাঙচুর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Lo1J2d

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez