বেঙ্গালুরু: কর্নাটকের কংগ্রেস বিধায়ক রোশন বৈগ-কে আটক করল কর্ণাটক পুলিশ। বেঙ্গালুরু বিমানবন্দরে সোমবার রাতে আইএমএ চিটফান্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয় বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, চাটারড উড়ানে তিনি বেঙ্গালুরুর বাইরে যাচ্ছিলেন। এয়ারক্রাফট এর ভিতরে যখন তিনি বসেছিলেন তখন হঠাৎই পুলিশ তাকে আটক করে। পুলিশের জানিয়েছে, তাকে আটক করার পর সে তাঁর গন্তব্য নিয়ে টালবাহানা শুরু করে। একবার বলেন, তিনি দিল্লি যাচ্ছেন পরক্ষনেই বলেন পুণে। যা সন্দেহ ও ধোঁয়াশা আরও বাড়িয়ে দেয়। পরে জানা যায়, তিনি পুণে যাচ্ছেন।

লগ্নিকরনের প্রতারনায় আই মানিটারি অ্যাডভাইসরি (আইএমএ) জুয়েল চিটফান্ড মামলার তদন্তে গঠিত সিটের আধিকারিকরা জানান যে, “রোশন বৈগ-কে নোটিস পাঠানো হয়েছিল ১৯ শে জুলাই দেখা করার জন্য। তারপরও তিনি গোপন কোন জায়গায় চলে যেতে চেয়েছিলেন। দেখা যাক তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করতে হয় কী না। এই নেতা চাটারড উড়ানে না জানিয়ে বেঙ্গালুরুর বাইরে যেতে চেয়েছিলেন।”
অন্যদিকে, কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারাস্বামী রাজনৈতিক জট কাটানোয় উন্নতি জানান এবং রোশন বৈগ এর কর্নাটক ছেড়ে যাওয়ার নেপথ্যে বিরোধী দল বিজেপিকে কটাক্ষ করেন।
এই বিষয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী কুমারাস্বামী ট্যুইট করে জানান, “আইএমএ মামলার নিয়োজিত অফিসাররা বেঙ্গালুরু বিমানবন্দরে কংগ্রেস বিধায়ক রোশন বৈগ-কে আটক করেছে। তিনি ইয়েদুরাপ্পার ব্যাক্তিগত সহায়ক (পারসোনাল অ্যাসিসটেন্ট) সন্তোষ-এর সাথে বেঙ্গালুরু থেকে মুম্বই যেতে চেয়েছিলেন। আমাকে জানানো হয়েছে, রোশন বৈগ-কে আটক করতে দেখে সন্তোষ দৌড়ে পালিয়ে যায়।”
The post কর্নাটকের কংগ্রেস বিধায়ক আটক, বিজেপিকে কটাক্ষ কুমারাস্বামীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2JNJCj9
No comments:
Post a Comment