নয়াদিল্লি: দ্বিতীয় মোদী সরকারের প্রথম বাজেট পেশ হবে ৫ জুলাই ৷ ওই দিন সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন। তবে দেশের সাধারণ বাজেট বিষয়ক আলোচনা ৮ জুলাই থেকে শুরু হতে পারে৷ অন্যদিকে ডিমান্ডস ফর গ্র্যান্ডসের উপর ভোটাভুটি শুরু হতে পারে ১১ জুলাই থেকে ১৭-র মধ্যে। বাজেট নিয়ে অর্থমন্ত্রকে তরফ থেকে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে।
আরও পড়ুন: দেখে নেওয়া যাক এর আগে স্বাধীন ভারতে কারা বাজেট পেশ করেছেন
অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারমন এবারেই প্রথম বাজেট পেশ করবেন। ইন্দিরা গান্ধীর পর তিনিই দ্বিতীয় মহিলা যিনি এদেশে বাজেট পেশ করছেন৷ তবে বাজেট নিয়ে চলতি অধিবেশনে যথেষ্ট কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তাঁকে ৷ সেক্ষেত্রে এই অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন অর্থমন্ত্রী কি কি পদক্ষেপ করেন সেটাই দেখার৷
আরও পড়ুন: বিজেপি থেকে বহিষ্কৃত মুকুল ঘনিষ্ট নেতা
পরিস্থিতি যে কঠিন ইতিমধ্যেই সে বিষয়ে বেশ কিছু ইঙ্গিত মিলেছে ৷ ভারতের সার্বিক বৃদ্ধির হার কমেছে ৬.৪ শতাংশ। অন্যদিকে বিনিয়োগের তুলনায় খরচের হার ছিল অনেকটাই বেশি। রাজস্বের তুলনায় সরকারি খরচের পরিমাণ ছিল বেশি৷ কর্ম সংস্থানের পরিস্থিতি শোচনীয়। বেকারত্বের হার গত ৪৫ বছরে সর্বোচ্চ। ফলে এমন অবস্থায় দেশের অর্থনীতিকে চাঙ্গা করাটা নেহাৎ সহজ হবে না৷
The post বাজেট বিষয়ক আলোচনা শুরু হতে পারে ৮ জুলাই থেকে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2YCmUkl
No comments:
Post a Comment