Tuesday, July 2, 2019

বৃষ্টির জেরে মুম্বইতে বাতিল ২০৩ উড়ান

মুম্বই: প্রবল বৃষ্টির জেরে মুম্বইতে ইতিমধ্যেই বাতিল হয়েছে ২০৩টি উড়ান৷ যা পরিস্থিতি তাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশংকা করছে, বিমানবন্দরের মূল রানওয়ে ফের চালু হতে এখনও ৪৮ ঘণ্টা লাগবে৷ সোমবার রাত পৌনে ১২টা নাগাদ অবতরণের সময়ে রানওয়েতে পিছলে গিয়েছিল জয়পুর থেকে আসা একটি স্পাইসজেটের বিমান। তার পর থেকে বন্ধ রয়েছে ওই রানওয়ে৷ রানওয়ের শেষপ্রান্তে আটকে রয়েছে ওই স্পাইসজেটের বিমানটি। সেটিকে সরাতে ১৫০ মিটারের একটি র‌্যাম্প তৈরি করা হয়েছে।

গত দু’দিনের টানা বৃষ্টিতেই এমন বিপত্তি ঘটেছে। ওই বিমানটিতে ১৬৭ জন যাত্রী ছিলেন। তবে তাঁদের বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে দ্বিতীয় রানওয়েটি চালু থাকলেও স্বাভাবিক হয়নি বিমান চলাচলও। সেখান দিয়ে আন্তর্জাতিক বিমানগুলি ঠিকমতো যাতায়াত করতে পারছে না। কারণ সেটি প্রশস্ত না হওয়ায় ঢুকতে পারছে না বড় বিমান ৷

রানওয়ে বন্ধ থাকায় মুম্বই থেকে ও মুম্বইগামী উড়ান বাতিল হয়েছে। ফলে দিল্লি, হায়দরাবাদ, কলকাতা, বেঙ্গালুরু ও চেন্নাইয়ের সঙ্গে দেশের বাণিজ্য রাজধানী যোগাযোগ ব্যহত হচ্ছে ৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন উড়ান সংস্থা তাদের উড়ানের খবরাখবর জানাচ্ছে। তাই যাত্রী অনুরোধ করা হচ্ছে বিমানবন্দরে আসার আগে সেই সব খবরে চোখ রাখতে৷ তাছাড়া বেশ কিছু বিমানের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে ৷

The post বৃষ্টির জেরে মুম্বইতে বাতিল ২০৩ উড়ান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FNYf4N

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez