দেবযানী সরকার, কলকাতা: বাড়িতে রামনামের আসর বসাবেন কিনা তা নিয়ে দ্বিধাগ্রস্থ তৃণমূল নেতা মদন মিত্র। একুশে জুলাইয়ের পরই তিনি এব্যাপারে সিদ্ধান্ত নেবেন। খোদ মদন মিত্রই কলকাতা 24×7-কে একথা জানিয়েছেন। তবে নিজের বাড়িতে রামনামে আসর বসানোর এই হঠাৎ ইচ্ছা তাঁর বিজেপি যোগের জল্পনা উস্কে দিল বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে, রাজ্যের প্রাক্তন পরিবহন ও ক্রীড়া মন্ত্রীর ভবানীপুরের বাড়িতে আগামী ২৪ জুলাই রামনামে আসর বসবে। ঘনিষ্ঠমহলে রীতিমতো আমন্ত্রণপত্র দিয়েও জানিয়েছেন তিনি। ওইদিন ভালো প্রসাদের ব্যবস্থাও থাকছে তাঁর বাড়িতে।

কিন্তু প্রশ্ন উঠছে, সারদা কেলেঙ্কারিতে কিছুদিন হাজতবাস করা মদন মিত্র হঠাৎ করে নিজের বাড়িতে রামনামের আয়োজনের কথা ভাবছেন কেন? রাজনৈতিক মহলের কেউ কেউ বলছেন, দলে পাত্তা না পেয়ে এবং সারদা-নারদার মামলা থেকে নিষ্কৃতি পেতে বিজেপির দিকে ঝুঁকছেন মমতা বন্দোপাধ্যায়ের একসময়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই নেতা। ইদানিংকালে, নিজের পেজের ফেসবুক পেজে মদন মিত্রকে দলের সমালোচনা করতে দেখা যাচ্ছে। নিজের জামিনে বিলম্ব নিয়ে রাজ্য পুলিশকে যেমন দুষছেন সেরকম কাটমানি নিয়েও দলকে কটাক্ষ করছেন। বাড়িতে রামনামের আসর বসিয়ে মদন দলকেই বার্তা দিতে চাইছেন বলে অনেক মনে করছেন।
তবে বুধবার বিকেলে মদনের ঘনিষ্ঠমহলের একাংশ দাবি করে, “দাদা এই অনুষ্ঠান বাতিল করেছে। রামনাম হওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না।” যদি তাই হয় তাহলে প্রশ্ন উঠছে, রামনাম নিয়ে তিনি পিছিয়ে আসছেন কেন? তাহলে কি দলীয় নেতৃত্ব তাঁকে নিষেধ করেছে?
এব্যাপারে মদন মিত্রের বক্তব্য, “এব্যাপারে যা সিদ্ধান্ত ২১ শে জুলাই এর পর নেব। তার আগে কিছু বলব না।”
ফেসবুক লাইভে ইদানিং মদন মিত্রকে বলতে শোনা যায়, তিনি চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আছেন। কোনদিকে তাঁর যাওয়া উচিত বুঝতে পারছেন না। পর্যবেক্ষকরাও মনে করছেন, তৃণমূল কংগ্রেস এবং নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে মদন মিত্র সত্যিই খুব উদ্বিগ্ন এবং সেটা তাঁর আচরণেই প্রকট হচ্ছে। একুশে জুলাইয়ের পর তাঁর সেই উদ্বেগ কাটে কিনা এখন সেটাই দেখার।
The post একুশের হাওয়া বুঝে তবেই বাড়িতে রাম-নামের আসর বসাবেন মদন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2GeXYYY
No comments:
Post a Comment