Wednesday, July 17, 2019

বিশ্রাম নয়, ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরু থেকেই খেলবেন কোহলি

মুম্বই: বিশ্বকাপের পর আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া বিরাট কোহলি৷ সেকারণেই ক্যারিবিয়ান সফরের শুরু থেকেই টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামতে চান তিনি৷ প্রাথমিকভাবে ভারত অধিনায়ককে সীমিত ওভারের দু’টি সিরিজে বিশ্রাম দেওয়ার কথা বিবেচনায় ছিল নির্বাচকদের৷ তবে পরিবর্তিত পরিস্থিতিতে পূর্ণাঙ্গ সফরেই দলের সঙ্গে থাকবেন কোহলি৷

বিশ্বকাপের পর খুব অল্প দিনের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজ সফরে উড়ে যাবে টিম ইন্ডিয়া৷ ক্যারিবিয়ান বোর্ডের সঙ্গে আলোচনায় বিসিসিআই টেস্ট সিরিজের আগে টি-২০ ও ওয়ান ডে খেলা নিশ্চিত করলেও বিশ্বকাপে অংশ নেওয়া ক্রিকেটারদের সামনে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ নেই৷ সে কারণেই বিরাট কোহলি ও জসপ্রীত বুমরাহকে ওয়েস্ট ইন্ডিজ সফরের দু’টি সীমিত ওভারের সিরিজ থেকে অব্যাহতি দিতে চেয়েছিলেন নির্বাচকরা৷ তবে কোহলি নিজে নির্বাচকদের জানিয়ে দিয়েছেন যে, টেস্টের আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ ও ওয়ান ডে সিরিজও খেলবেন তিনি৷

নিউজিল্যান্ড সফরের শেষ দু’টি ওয়ান ডে ম্যাচে ও টি-২০ সিরিজে কোহলিরে দলের বাইরে রাখা হয়েছিল৷ তবে পরবর্তী অস্ট্রেলিয়া সফর থেকে এক টানা ক্রিকেট খেলে চলেছেন ভারত অধিনায়ক৷ বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেটমহলে গুঞ্জন শুরু হয়ে যায় যে, বোর্ড টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেটের জন্য আলাদা আলাদা ক্যাপ্টেনের কথা বিবেচনা করছে৷ সেই মতো ওয়ান ডে ও টি-২০’তে রোহিত শর্মার হাতে ক্যাপ্টেন্সি তুলে দেওয়া হতে পারে৷

এই গুঞ্জন কতটা বাস্তব সম্মত তা নিয়ে সংশয় থাকলেও কোহলি যনি দলে না থাকতেন, তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের দু’টি সীমিত ওভারের সিরিজে অবধারিতভাবে ক্যাপ্টেন্সির দায়ভার পড়ত রোহিতের কাঁধেই৷ কোহলি নিজে খেলতে চাওয়ায় সেই সম্ভাবনায় আপাতত ইতি পড়ল৷ ক্রিকেটমহলের একাংশের ধারণা, ক্যাপ্টেন্সি বাঁচাতেই বিরাট বিশ্রাম নেওয়ার ঝুঁকি নিতে চাননি৷ কোহলির প্রসঙ্গ বাদ দিলে ওয়েস্ট ইন্ডিজ সফরে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে অনিশ্চয়তা রয়েছেই৷

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ দিয়ে ক্যারিবিয়ান সফর শুরু করবে টিম ইন্ডিয়া৷ ৩ ও ৪ মার্কিন যুক্তরাষ্ট্রের অগস্ট ফ্লোরিডায় খেলা হবে প্রথম দু’টি টি-২০ ম্যাচ৷ তৃতীয় টি-২০ থেকে সফরের বাকি ম্যাচগুলি খেলা হবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে৷ অ্যান্টিগায় প্রথম টেস্ট খেলা হবে ২২ অগস্ট থেকে৷ সুতরাং, ভারত বিশ্বকাপের ফাইনাল খেললে পাঁচ সপ্তাহের মতো বিশ্রামের সময় পেয়ে যাবেন কোহলিরা৷

পৃথ্বী শ, মায়াঙ্ক আগরওয়াল, হনুমা বিহারীর মতো টেস্ট দলের তরুণ তুর্কিরা আগে থেকেই ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যস্ত থাকবেন ভারতীয়-এ দলের হয়ে৷ সুতরাং টেস্ট সিরিজের আগে প্রয়োজনীয় ম্যাচ প্র্যাকটিস পেয়ে যাবেন তাঁরা৷ নির্বাচকরা আগামী বছরের টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-২০ সিরিজে কয়েকজন তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে পারেন৷ ক্রুণাল পান্ডিয়া, শ্রেয়স আইয়ার, রাহুল চাহার, সঞ্জু স্যামসনদের জন্য টি-২০ দলের দরজা খপলে যেতে পারে আরও একবার৷

The post বিশ্রাম নয়, ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরু থেকেই খেলবেন কোহলি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2YZEApY

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez