নয়াদিল্লি : জমি জটে আটকে গিয়েছে এ রাজ্যের রেল প্রকল্প ৷ আর সে ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা চেয়েও পাওয়া যায়নি৷ লোকসভায় এমনই অভিযোগ তুলেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷ বাজেট বিতর্কের সময় রেল নিয়ে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা কথা তুলে সরব হয়েছিলেন তৃণমূল নেতারা ৷ তারই প্রক্ষিতে রেলমন্ত্রীর বক্তব্য, এ রাজ্যের রেল প্রকল্পের দীর্ঘসূত্রিতার কারণ হল জমির সমস্যা ৷ তিনি জানান, এই সমস্যা মেটাতে দিদির সাহায্য চেয়ে চিঠিও দেওয়া হয়েছিল কিন্তু সহযোগিতা পাওয়া যায়নি৷
যদিও পীযূষের এমন বক্তব্য শোনার পর তার বিরোধিতা করতে দেখা যায় তৃণমূল সাংসদদের৷ সুদীপ বন্দ্যোপাধ্যায় বক্তব্য, রেলমন্ত্রী মিথ্যা বলেছেন। কারণ একলাখি-বালুরঘাট অংশের কাজ সম্পূর্ণ হয়েছে এবং ট্রেনও চলছে। তিনি মন্ত্রীকে সেখানে গিয়ে পরিস্থিতি দেখে আসার আমন্ত্রণ জানান ৷ ফলে মন্ত্রী সংসদে দাঁড়িয়ে ভুল তথ্য দিচ্ছেন বলেও তৃণমূল সাংসদরা সরব হন৷
এদিকে জমি জটের প্রসঙ্গ তুলে এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে রেলমন্ত্রীকে পাল্টা আক্রমণ করেছেন৷ তিনি রেলমন্ত্রীর কাছ থেকে জানতে চান , মন্ত্রীর নিজ রাজ্য মহারাষ্ট্রে কেন জমি জটের কারণে বুলেট ট্রেন প্রকল্প আটকে গিয়েছে যেখানে এখন বিজেপি ক্ষমতায়৷ এমন প্রশ্নে বেকায়দায় পড়েন পীযূষ ৷ জবাবে যুক্তি দেখান, তাঁদের সরকার সংবেদনশীল তাই আদিবাসীদের বুঝিয়ে সুঝিয়ে জমি নেওয়ার চেষ্টা করছে ৷
The post প্রকল্পের জমি জট মেটাতে মমতার সহযোগিতা মেলেনি : রেলমন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2l74ER5
No comments:
Post a Comment